• ঢাকা
  • |
  • সোমবার ১৬ই চৈত্র ১৪৩২ সকাল ১১:৫৯:৫৪ (30-Mar-2026)
  • - ৩৩° সে:

কুমিল্লায় সীমান্তবর্তী এলাকায় পুকুর সেচে মিলল পিস্তলসহ বিপুল অস্ত্র

১০ ফেব্রুয়ারি ২০২৬ সন্ধ্যা ০৬:৪০:৪৫

কুমিল্লায় সীমান্তবর্তী এলাকায় পুকুর সেচে মিলল পিস্তলসহ বিপুল অস্ত্র

প্রতিনিধি কুমিল্লা: কুমিল্লায় ভারত সীমান্তবর্তী এলাকায় একটি পুকুর সেঁচে বিপুল পরিমাণ অবৈধ আগ্নেয়াস্ত্র ও ধারালো অস্ত্র উদ্ধার করেছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব)।

১০ ফেব্রুয়ারি মঙ্গলবার সকাল থেকে সদর উপজেলার কটকবাজার এলাকায় এ অভিযান চালায় তারা।

Ad
Ad

র‍্যাব-১১ এর কোম্পানি কমান্ডার মেজর সাদমান ইবনে আলম বিষয়টি নিশ্চিত করে জানান, গোপন সংবাদের ভিত্তিতে সীমান্ত থেকে মাত্র সাড়ে ৩০০ মিটার দূরে কটকবাজার কবরস্থান সংলগ্ন একটি পুকুরে অভিযান চালানো হয়। শ্যালো মেশিন ব্যবহার করে পুকুরের পানি সেঁচে তল্লাশি চালানো হয়েছে।

Ad

১০ ফেব্রুয়ারি মঙ্গলবার সকাল থেকে টানা প্রায় ছয় ঘণ্টা ধরে পুকুরে অভিযান চালায় র‍্যাব। অভিযানের একপর্যায়ে সাদা বস্তা ও স্কচ টেপে মোড়ানো বেশ কয়েকটি পিস্তল ও বন্দুক উদ্ধার করা হয়। এ ছাড়া দুটি বস্তায় মোড়ানো বিপুল পরিমাণ ধারালো অস্ত্রও পাওয়া গেছে।

মেজর সাদমান ইবনে আলম জানান, বেশ কয়েকটি আগ্নেয়াস্ত্র ও ধারালো অস্ত্র উদ্ধার করা হয়েছে। নির্বাচনকে সামনে রেখে সন্ত্রাসীরা আবারও সক্রিয় হয়ে উঠেছে বলে মনে হচ্ছে।

উদ্ধারকৃত অস্ত্রগুলোর উৎস ও এর সঙ্গে জড়িতদের শনাক্তে তদন্ত চলছে বলে জানিয়েছে র‍্যাব।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ






পাবনায় ২৫০০ লিটার জ্বালানি তেলসহ আটক ২
পাবনায় ২৫০০ লিটার জ্বালানি তেলসহ আটক ২
৩০ মার্চ ২০২৬ সকাল ১০:৪০:৪৫






Follow Us