• ঢাকা
  • |
  • বৃহঃস্পতিবার ৩১শে বৈশাখ ১৪৩৩ বিকাল ০৫:৩৯:২৫ (14-May-2026)
  • - ৩৩° সে:

ভোটকেন্দ্র নজরদারিতে ড্রোন ক্যামেরা: র‍্যাবের বিশেষ নিরাপত্তা ব্যবস্থা

১১ ফেব্রুয়ারি ২০২৬ সন্ধ্যা ০৬:৪১:০৮

ভোটকেন্দ্র নজরদারিতে ড্রোন ক্যামেরা: র‍্যাবের বিশেষ নিরাপত্তা ব্যবস্থা

গাজীপুরের (শ্রীপুর) প্রতিনিধি: জাতীয় সংসদ নির্বাচন অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণ করতে গাজীপুরের ভোটকেন্দ্রগুলোতে এবার ড্রোন ক্যামেরার মাধ্যমে বিশেষ নজরদারি চালানো হবে।

১১ ফেব্রুয়ারি বিকেলে গাজীপুরের শ্রীপুর উপজেলার বিভিন্ন ভোটকেন্দ্র পরিদর্শনকালে পোড়াবাড়ি র‍্যাব-১ ক্যাম্পের কোম্পানি কমান্ডার নাফিজ বিন জামাল গণমাধ্যমকে এই তথ্য জানান।

Ad
Ad

তিনি বলেন, সুষ্ঠু নির্বাচন নিশ্চিত করতে এবং যেকোনো ধরনের অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে আইনশৃঙ্খলা বাহিনীর বিশেষ নজরদারির অংশ হিসেবে র‍্যাবের পক্ষ থেকে ভোটকেন্দ্রগুলো ড্রোন ক্যামেরার আওতায় রাখা হবে।

Ad

ভোটকেন্দ্র পরিদর্শনকালে কোম্পানি কমান্ডার নাফিজ বিন জামাল আরও জানান, ড্রোনের পাশাপাশি সিসিটিভি ক্যামেরা এবং পর্যাপ্ত সংখ্যক আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য মোতায়েনের মাধ্যমে সর্বোচ্চ নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ

ঈদুল আজহার ছুটির প্রজ্ঞাপন জারি
ঈদুল আজহার ছুটির প্রজ্ঞাপন জারি
১৪ মে ২০২৬ বিকাল ০৫:০৪:৫৮











Follow Us