• ঢাকা
  • |
  • বৃহঃস্পতিবার ৩০শে মাঘ ১৪৩২ সকাল ১০:১২:২৭ (12-Feb-2026)
  • - ৩৩° সে:

দীর্ঘ অপেক্ষার পর সুন্দর পরিবেশ পেয়েছি, ভোট দিয়ে বললেন এ্যানি

১২ ফেব্রুয়ারি ২০২৬ সকাল ০৮:৩০:৫২

দীর্ঘ অপেক্ষার পর সুন্দর পরিবেশ পেয়েছি, ভোট দিয়ে বললেন এ্যানি

লক্ষ্মীপুর প্রতিনিধি: বিএনপির যুগ্ম মহাসচিব ও লক্ষ্মীপুর-৩ (সদর) আসনের প্রার্থী শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি ভোট দিয়েছেন। ভোট দিয়ে তিনি বলেন, দীর্ঘ অপেক্ষার পর সুন্দর পরিবেশ পেয়েছি। এ পরিবেশের মাধ্যমে দেশবাসী ভোটাধিকার প্রয়োগ করতে যাচ্ছে। আমার বিশ্বাস, শান্তিপূর্ণ পরিবেশ, পরিস্থিতি অব্যাহত থাকবে।

Ad

১২ ফেব্রুয়ারি বৃহস্পতিবার সকাল সাড়ে ৭টায় লক্ষ্মীপুর পৌরসভার লামচরী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভোটকেন্দ্রে ভোট দেওয়া শেষে এসব কথা বলেছেন তিনি। ওই ভোটকক্ষে তিনিই প্রথম ভোট প্রদান করেন।

Ad
Ad

এ্যানি বলেন, এ শান্তিপূর্ণ পরিবেশের মাধ্যমে আমরা যেন নেতৃত্ব প্রতিষ্ঠা করতে পারি। পছন্দের প্রতিনিধি নির্বাচিত করতে পারি। যার মাধ্যমে আমরা লক্ষ্মীপুরবাসী ঐক্যবদ্ধ থাকবে। আগামী দিনে আমাদের উন্নয়নের অব্যাহত ধারা বজায় রাখবে। সবার পাশে আছি, সবার পাশে থাকব।

এসময় বিএনপির এ প্রার্থীর নির্বাচন পরিচালনা কমিটির প্রধান সমন্বয়কারী ওয়াহিদ উদ্দিন চৌধুরী হ্যাপীসহ দলীয় নেতাকর্মীরা ছিলেন।

এ আসনে বিএনপির প্রার্থী শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি ও জামায়াত প্রার্থী রেজাউল করিমসহ ৬ জন প্রার্থী রয়েছেন। এরমধ্যে বিএনপি ও জামায়াত প্রার্থীর মধ্যে প্রতিদ্বন্দ্বিতা হবে।

প্রসঙ্গত, লক্ষ্মীপুরের ৪টি আসনে ২৯ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। জেলায় এবার ১৬ লাখ ৫ হাজার ১২১ জন ভোটার ব্যালট পেপারের মাধ্যমে ভোট দেওয়ার কথা রয়েছে।
 

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ

ভোটে বাধা বা কারচুপির সুযোগ নেই: ইসি সানাউল্লাহ
ভোটে বাধা বা কারচুপির সুযোগ নেই: ইসি সানাউল্লাহ
১২ ফেব্রুয়ারি ২০২৬ সকাল ১০:১০:৫৪


ভোট দিলেন তারেক রহমান
ভোট দিলেন তারেক রহমান
১২ ফেব্রুয়ারি ২০২৬ সকাল ১০:০০:৫৬

ভোটের পরিস্থিতি আশাব্যঞ্জক: ইসি সচিব
ভোটের পরিস্থিতি আশাব্যঞ্জক: ইসি সচিব
১২ ফেব্রুয়ারি ২০২৬ সকাল ০৯:৫৭:৩৩


ভোট দিয়েছেন হাসনাত আবদুল্লাহ
ভোট দিয়েছেন হাসনাত আবদুল্লাহ
১২ ফেব্রুয়ারি ২০২৬ সকাল ০৯:২৪:৫৪

ভোট দিয়ে যা বললেন গোলাম পরওয়ার
ভোট দিয়ে যা বললেন গোলাম পরওয়ার
১২ ফেব্রুয়ারি ২০২৬ সকাল ০৯:২৩:১৯

ভোট দিলেন নাহিদ ইসলাম
ভোট দিলেন নাহিদ ইসলাম
১২ ফেব্রুয়ারি ২০২৬ সকাল ০৯:১৬:৩২

গোপালগঞ্জের ভোটকেন্দ্রে ভোটার নেই বললেই চলে
গোপালগঞ্জের ভোটকেন্দ্রে ভোটার নেই বললেই চলে
১২ ফেব্রুয়ারি ২০২৬ সকাল ০৯:০৭:২৭

ভোট দিলেন ডা. শফিকুর রহমান
ভোট দিলেন ডা. শফিকুর রহমান
১২ ফেব্রুয়ারি ২০২৬ সকাল ০৮:৫১:২৪


Follow Us