• ঢাকা
  • |
  • বৃহঃস্পতিবার ৩০শে মাঘ ১৪৩২ দুপুর ০১:৩৫:১৯ (12-Feb-2026)
  • - ৩৩° সে:

মেহেরপুরে জামায়াত-বিএনপির পৃথক সংঘর্ষে আহত ১৬

১২ ফেব্রুয়ারি ২০২৬ সকাল ১১:৩৬:৪১

মেহেরপুরে জামায়াত-বিএনপির পৃথক সংঘর্ষে আহত ১৬

মেহেরপুর প্রতিনিধি: মেহেরপুরের মুজিবনগর জয়পুর গ্রামে ভোটারদের ভোটকেন্দ্রে আসতে বাধা প্রদান করাকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষে জামায়াত-বিএনপির ৫ জন সমর্থক আহত হয়েছে।

Ad

অন্যদিকে গাংনী উপজেলার সাহারবাটি গ্রামে বিএনপির সর্মথকদের হামলায় জামায়াতের ১০ জন কর্মী সমর্থক আহত হয়েছে। এসময় দুইজনকে আটক করে পুলিশ। এছাড়াও ছাতিয়ানে এক জামায়াত কর্মী আহতের ঘটনা ঘটেছে।

Ad
Ad

আজ ১২ ফেব্রুয়ারি বৃহস্পতিবার সকাল ১০টায় এ ঘটনা তিনটি ঘটে।

জয়পুর গ্রামে আহতরা হলেন- বিএনপি সর্মথক আশাদুল ও জামায়াত সর্মথক বাইজিদ, আবু ওবাইদা, মাহাফিজুর রহমান রিটন ও আইনাল গাজী। এসময় ঘটনাস্থল থেকে জামায়াত কর্মীকে আটক করে পুলিশ। আটকরা হলেন- শহিদুল ও আশরাফ হোসেন।

অন্যদিকে গাংনী উপজেলার সাহারবাটি গ্রামে বিএনপি সমর্থকদের মধ্যে ভোটকেন্দ্রে ভোটারদের বাধা দেওয়াকে কেন্দ্র করে সংঘর্ষে ১১ জন জামায়াতের কর্মী সমর্থক আহত হয়।

পুলিশ জানায়, সকাল সাড়ে ৯টায় মুজিবনগর উপজেলার জয়পুর গ্রামে ভোট কেন্দ্রের ১০০ গজ দূরে বিএনপি এবং জামায়াতের সমর্থকদের মধ্যে সংঘর্ষ শুরু হয়। এ সময় দুই পক্ষের সংঘর্ষে পাঁচজন আহত হয়েছে। খবর পেয়ে পুলিশ ও বিজিবি ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণ করে।

মুজিবনগর থানার অফিসার ইনচার্জ জাহিদুল ইসলাম সংঘর্ষের বিষয়টি নিশ্চিত করে বলেন, সকালে জয়পুর গ্রামে বিএনপি ও জামায়াত সমর্থকদের মধ্যে ভোটকেন্দ্রে যেতে বাধা প্রধানকে কেন্দ্র করে সংঘর্ষ শুরু হয়।

পরে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতির নিয়ন্ত্রণে নিয়ে আসে। এ সময় ঘটনাস্থল থেকে জামায়াত সমর্থক দুই কর্মীকে আটক করে থানায় নেয়া হয়েছে।

বর্তমানে পরিস্থিতি শান্ত রয়েছে নির্বিঘ্নে ভোটগ্রহণ চলছে।

গাংনী থানার ওসি উত্তম কুমার দাস সংঘর্ষের বিষয়টি নিশ্চিত করে বলেন, বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে দুই গ্রুপের সংঘর্ষে আহতরা বিভিন্ন হাসপাতালে গিয়ে চিকিৎসা নিচ্ছে। ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ, র‍্যাব বিজিবি ও সেনাবাহিনী মোতায়েন রয়েছে।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ

নাতির কোলে চড়ে ভোট দিতে এলেন ৯০ বছরের বৃদ্ধ
নাতির কোলে চড়ে ভোট দিতে এলেন ৯০ বছরের বৃদ্ধ
১২ ফেব্রুয়ারি ২০২৬ দুপুর ০১:২১:৫০



ভোট দিতে এসে বৃদ্ধের মৃত্যু
ভোট দিতে এসে বৃদ্ধের মৃত্যু
১২ ফেব্রুয়ারি ২০২৬ দুপুর ০১:০৪:২৭

রাঙামাটিতে শান্তিপূর্ণ পরিবেশে চলছে ভোটগ্রহণ
রাঙামাটিতে শান্তিপূর্ণ পরিবেশে চলছে ভোটগ্রহণ
১২ ফেব্রুয়ারি ২০২৬ দুপুর ১২:৪৯:১০


৩৬ বছর বয়সে প্রথম ভোট দিয়ে যা বললেন তামিম ইকবাল
৩৬ বছর বয়সে প্রথম ভোট দিয়ে যা বললেন তামিম ইকবাল
১২ ফেব্রুয়ারি ২০২৬ দুপুর ১২:২৯:১৭



নির্বাচনে কোনো শঙ্কা নেই: ডিএমপি কমিশনার
নির্বাচনে কোনো শঙ্কা নেই: ডিএমপি কমিশনার
১২ ফেব্রুয়ারি ২০২৬ সকাল ১১:৫০:৪১


Follow Us