• ঢাকা
  • |
  • বৃহঃস্পতিবার ৩০শে মাঘ ১৪৩২ সন্ধ্যা ০৭:৪০:২৯ (12-Feb-2026)
  • - ৩৩° সে:

শান্তিপূর্ণ পরিবেশে গাজীপুর–১ আসনে ভোটগ্রহণ

১২ ফেব্রুয়ারি ২০২৬ বিকাল ০৫:৫৩:৪৮

শান্তিপূর্ণ পরিবেশে গাজীপুর–১ আসনে ভোটগ্রহণ

কালিয়াকৈর (গাজীপুর) প্রতিনিধি: গাজীপুর–১ আসনের জাতীয় সংসদ নির্বাচনে শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে ভোটগ্রহণ সম্পন্ন হয়েছে।

Ad

১২ ফেব্রুয়ারি বৃহস্পতিবার সকাল ৮টা থেকে বিকাল পর্যন্ত উপজেলার বিভিন্ন ভোটকেন্দ্রে ভোটারদের স্বতঃস্ফূর্ত উপস্থিতি লক্ষ্য করা যায়।

Ad
Ad

সকাল থেকেই কেন্দ্রগুলোতে নারী-পুরুষ, তরুণ ভোটার ও প্রবীণ নাগরিকদের দীর্ঘ সারি চোখে পড়ে। অনেকে পরিবার-পরিজন নিয়ে কেন্দ্রে এসে উৎসবের আমেজে ভোটাধিকার প্রয়োগ করেন।

নির্বাচনকে ঘিরে কেন্দ্রগুলোর আশপাশে পর্যাপ্ত আইনশৃঙ্খলা বাহিনী মোতায়েন ছিল। নির্বাহী ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে টহল জোরদার রাখা হয়। প্রশাসনের কঠোর নজরদারি ও প্রার্থীদের কর্মী-সমর্থকদের সহযোগিতায় সার্বিকভাবে শান্তিপূর্ণ পরিবেশ বজায় ছিল।

দু-একটি কেন্দ্রে সামান্য উত্তেজনার খবর পাওয়া গেলেও দ্রুত পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা হয়। বড় ধরনের কোনো অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি।

ধানের শীষ প্রতীকের প্রার্থী মেয়র মুজিবুর রহমান সকালেই লতিফপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে ভোট দেন। ভোট প্রদান শেষে তিনি সাংবাদিকদের বলেন, “গাজীপুর–১ আসনের মানুষ গণতন্ত্রে বিশ্বাসী। তারা নির্ভয়ে ও শান্তিপূর্ণভাবে ভোট দিচ্ছেন এটি অত্যন্ত ইতিবাচক দিক। আমি বিশ্বাস করি জনগণ পরিবর্তন ও উন্নয়নের পক্ষে রায় দেবেন। ভোটের পরিবেশ এখন পর্যন্ত সন্তোষজনক। আমি নির্বাচন সংশ্লিষ্ট সকলকে ধন্যবাদ জানাই এবং শেষ পর্যন্ত গণনার সময়ও যেন সুষ্ঠু পরিবেশ বজায় থাকে সেই আহ্বান জানাচ্ছি।”

অন্যদিকে, জামায়াতে ইসলামের প্রার্থী শাহ আলম বকসি বলিয়াদী স্কুল কেন্দ্রে ভোট প্রদান করেন। ভোট শেষে তিনি বলেন, “আলহামদুলিল্লাহ, এখন পর্যন্ত পরিবেশ শান্ত রয়েছে। আমি প্রত্যাশা করি নির্বাচন অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ হবে, জনগণের প্রকৃত রায় প্রতিফলিত হবে। ভোটারদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ প্রমাণ করে মানুষ তাদের অধিকার প্রয়োগে সচেতন। আমি প্রশাসনের সহযোগিতা কামনা করছি যেন শেষ পর্যন্ত পরিবেশ শান্ত থাকে।”
দিনভর কেন্দ্রগুলোতে ভোটারদের উপস্থিতি অব্যাহত ছিল। বিশেষ করে নারী ভোটারদের অংশগ্রহণ ছিল উল্লেখযোগ্য। ভোটগ্রহণ শেষে ব্যালট গণনার প্রস্তুতি নেয় নির্বাচন সংশ্লিষ্ট কর্মকর্তারা। ফলাফল ঘোষণাকে কেন্দ্র করে প্রার্থী ও সমর্থকদের মাঝে আগ্রহ বিরাজ করছে।

প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, ভোট গণনা শেষে যথাযথ প্রক্রিয়া অনুসরণ করে দ্রুত ফলাফল ঘোষণা করা হবে।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ


৩ কেন্দ্রে এগিয়ে ইশরাক হোসেন
৩ কেন্দ্রে এগিয়ে ইশরাক হোসেন
১২ ফেব্রুয়ারি ২০২৬ সন্ধ্যা ০৭:২৮:৪৬

উৎসব-উৎকণ্ঠার মিশেলে শেষ হলো ভোটগ্রহণ, চলছে গণনা
উৎসব-উৎকণ্ঠার মিশেলে শেষ হলো ভোটগ্রহণ, চলছে গণনা
১২ ফেব্রুয়ারি ২০২৬ সন্ধ্যা ০৭:১২:৫০

৮ কেন্দ্রের ফলাফলে এগিয়ে মির্জা ফখরুল
৮ কেন্দ্রের ফলাফলে এগিয়ে মির্জা ফখরুল
১২ ফেব্রুয়ারি ২০২৬ সন্ধ্যা ০৭:০৯:১০


মোবাইল ফোনে যেভাবে পাওয়া যাবে ভোটের ফলাফল
মোবাইল ফোনে যেভাবে পাওয়া যাবে ভোটের ফলাফল
১২ ফেব্রুয়ারি ২০২৬ সন্ধ্যা ০৬:১৫:৫৩


ভোটে ২১ অনিয়মের অভিযোগ এনসিপির
ভোটে ২১ অনিয়মের অভিযোগ এনসিপির
১২ ফেব্রুয়ারি ২০২৬ সন্ধ্যা ০৬:০০:২২

শান্তিপূর্ণ পরিবেশে গাজীপুর–১ আসনে ভোটগ্রহণ
শান্তিপূর্ণ পরিবেশে গাজীপুর–১ আসনে ভোটগ্রহণ
১২ ফেব্রুয়ারি ২০২৬ বিকাল ০৫:৫৩:৪৮



Follow Us