• ঢাকা
  • |
  • সোমবার ৩রা ফাল্গুন ১৪৩২ ভোর ০৪:১৮:৫৭ (16-Feb-2026)
  • - ৩৩° সে:

চাঁপাইনবাবগঞ্জে ১৬ প্রার্থীর মধ্যে ১০ জনের জামানত বাজেয়াপ্ত

১৪ ফেব্রুয়ারি ২০২৬ সকাল ১১:৫০:৪১

চাঁপাইনবাবগঞ্জে ১৬ প্রার্থীর মধ্যে ১০ জনের জামানত বাজেয়াপ্ত

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি: ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে চাঁপাইনবাবগঞ্জের তিনটি সংসদীয় আসনে ১৬ জন প্রার্থী অংশ নিয়েছিলেন। এর মধ্যে ৬ জন ছাড়া বাকি সবাই তাদের জামানত হারিয়েছেন। নির্বাচন কমিশনের নিয়ম অনুযায়ী মোট প্রদত্ত ভোটের ৮ ভাগের এক ভাগ ভোট পেলে সেই প্রার্থীর জামানত রক্ষা হবে। কিন্তু ১০ প্রার্থীর কেউই তাদের মোট ভোটের ৮ ভাগের এক ভাগ ভোট পাননি।

Ad

১২ ফেব্রুয়ারি বৃহস্পতিবার রাতে ভোট গণনা শেষে জেলা প্রশাসক ও সংশ্লিষ্ট রিটার্নিং কর্মকর্তারা বেসরকারি ফলাফল ঘোষণা করেন। ফলাফল অনুযায়ী চাঁপাইনবাবগঞ্জের ৩টি আসনের প্রতিটিতেই প্রধান প্রতিদ্বন্দ্বিতা হয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) ও জামায়াতে ইসলামী প্রার্থীদের মধ্যে।

Ad
Ad

চাঁপাইনবাবগঞ্জ-১ আসনে নির্বাচিত হয়েছেন জামায়াত প্রার্থী ড. কেরামত আলী। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ছিলেন বিএনপির প্রার্থী অধ্যাপক শাহজাহান মিঞা। এ আসনে জাতীয় পার্টির আফজাল হোসেন ২২৬৩ ভোট, বাংলাদেশ সাংস্কৃতিক মুক্তিজোটের আব্দুল হালিম ৫৫৭ ভোট, ইসলামী আন্দোলন বাংলাদেশের মনিরুল ইসলাম ১০৮৩ ভোট ও ইসলামী ফ্রন্টের নবাব শামসুল হোদা ৪৪৬ ভোট পেয়ে জামানত হারিয়েছেন।

চাঁপাইনবাবগঞ্জ-২ আসনে নির্বাচিত হয়েছেন জামায়াত প্রার্থী ড. মিজানুর রহমান। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ছিলেন বিএনপি প্রার্থী আমিনুল ইসলাম। এ আসনে বাংলাদেশ কমিউনিষ্ট পার্টির সাদেকুল ইসলাম ৬২৬ ভোট, জাতীয় পার্টির মু. খুরশিদ আলম ৮১৭৫ ভোট ও ইসলামী আন্দোলন বাংলাদেশের ইব্রাহিম খলিল ১০৬৯ ভোট পেয়ে জামানত হারিয়েছেন।

চাঁপাইনবাবগঞ্জ-৩ আসনে নির্বাচিত হয়েছেন জামায়াত প্রার্থী নূরুল ইসলাম বুলবুল। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ছিলেন বিএনপির প্রার্থী হারুনুর রশীদ। এ আসনে বাংলাদেশ সমাজতান্ত্রিক দল-জেএসডি’র ফজলুর ইসলাম খাঁন সুমন ৬৩৭ ভোট, ইসলামী আন্দোলন বাংলাদেশের মনিরুল ইসলাম ৮২০ ভোট ও গণঅধিকার পরিষদের শফিকুল ইসলাম ৩৬১ ভোট পেয়ে জামানত হারিয়েছেন।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ

নাহিদ ইসলামের বাসায় তারেক রহমান
নাহিদ ইসলামের বাসায় তারেক রহমান
১৫ ফেব্রুয়ারি ২০২৬ রাত ০৯:১২:১৭

পদত্যাগ করেছেন আইজিপি
পদত্যাগ করেছেন আইজিপি
১৫ ফেব্রুয়ারি ২০২৬ রাত ০৮:৪৩:০৩


মণিরামপুরে বিএনপি নেতা-কর্মীদের ওপর হামলার অভিযোগ
মণিরামপুরে বিএনপি নেতা-কর্মীদের ওপর হামলার অভিযোগ
১৫ ফেব্রুয়ারি ২০২৬ সন্ধ্যা ০৭:৪২:১১

কবে ব্যারাকে ফিরবে সেনাবাহিনী, জানালেন সেনাপ্রধান
কবে ব্যারাকে ফিরবে সেনাবাহিনী, জানালেন সেনাপ্রধান
১৫ ফেব্রুয়ারি ২০২৬ সন্ধ্যা ০৭:৩৬:০৪

জামায়াত আমিরের বাসায় তারেক রহমান
জামায়াত আমিরের বাসায় তারেক রহমান
১৫ ফেব্রুয়ারি ২০২৬ সন্ধ্যা ০৭:৩০:০৭



দাউদকান্দিতে যাত্রীবাহী বাস খাদে পড়ে ২ জন নিহত
দাউদকান্দিতে যাত্রীবাহী বাস খাদে পড়ে ২ জন নিহত
১৫ ফেব্রুয়ারি ২০২৬ সন্ধ্যা ০৬:৩১:২৯

বিএনপি ৫০ শতাংশ, জামায়াত ৩২ শতাংশ ভোট পেয়েছে: ইসি
বিএনপি ৫০ শতাংশ, জামায়াত ৩২ শতাংশ ভোট পেয়েছে: ইসি
১৫ ফেব্রুয়ারি ২০২৬ সন্ধ্যা ০৬:৩০:৩৭


Follow Us