• ঢাকা
  • |
  • সোমবার ৩রা ফাল্গুন ১৪৩২ রাত ১২:৪২:৫৩ (16-Feb-2026)
  • - ৩৩° সে:

চাঁপাইনবাবগঞ্জে দাঁড়িপাল্লায় ভোট দেওয়ায় স্ত্রীকে ‘তালাক’

১৫ ফেব্রুয়ারি ২০২৬ সন্ধ্যা ০৭:২৭:২৩

চাঁপাইনবাবগঞ্জে দাঁড়িপাল্লায় ভোট দেওয়ায় স্ত্রীকে ‘তালাক’

মো. হানিফ মেহমুদ,চাঁপাইনবাবগঞ্জ: চাঁপাইনবাবগঞ্জে শিবগঞ্জে স্বামীর নিষেধাজ্ঞা অমান্য করে দাঁড়িপাল্লায় ভোট দেওয়ার অভিযোগে তারাফুল খাতুন নামে এক গৃহবধূকে ‘তালাক’ দেওয়ার ঘটনা ঘটেছে।

Ad

১৫ ফেব্রুয়ারি রোববার দুপুরে বিষয়টি নিয়ে তারাফুল খাতুন বিষয়টি নিশ্চিত করেন। এর আগে, ১৩ ফেব্রুয়ারি শুক্রবার শিবগঞ্জ পৌরসভার ৬নং ওয়ার্ডের শেখটোলা তর্তিপুর রোড এলাকায় এ ঘটনা ঘটে। তারাফুল খাতুনের স্বামী সৈবুর রহমান স্থানীয় বিএনপির এক কর্মী বলে জানা গেছে। তাদের সংসারে দুই মেয়ে ও এক ছেলে সন্তান রয়েছে।

Ad
Ad

এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। সন্তানদের নিয়ে তারাফুল খাতুন অনিশ্চয়তার মধ্যে পড়েছেন বলে স্থানীয়রা জানান।

তারাফুল খাতুন জানান, আমার স্বামী বিএনপি করেন। ভোটের দিন ভোটকেন্দ্রে যাওয়ার সময় তিনি আমাকে বলেন ‘সব ঠিক থাকে যেন’। কিন্তু আমি দাঁড়িপাল্লায় ভোট দিয়েছি। আমি আগেও জামায়াতে বিভিন্ন প্রোগ্রামে গেছি, যা আমার স্বামীও জানতেন। কিন্তু মানুষজনের কথা শুনে তিনি আমাকে তালাক দিয়েছেন।

তারাফুলের ছেলে তারিফ হোসেন বলেন, আমরা এখন আমার ফুফুর বাড়িতে আছি। মাকে তালাক দেয়ার পর আমার বাবা আমার সাথে যোগাযোগ করে ভুল স্বীকার করেন। কিন্তু আমার মা আর বাবার সংসারে ফিরতে চান না।

তারাফুলের স্বামী সৈবুর রহমান বলেন, আমার ভুল হয়ে গেছে। রাগের মাথায় বউকে তালাক দিয়ে দিয়েছি। এখন লোক লাগিয়েছি তাকে ফিরিয়ে আনার জন্য।

এ নিয়ে জামায়াতের শিবগঞ্জ পৌর নায়েবে আমীর আব্দুল আজিজ মাহমুদ বলেন, দাঁড়িপাল্লায় ভোট দেয়ার জন্য যেহেতু তারাফুল খাতুনকে তালাক দেয়া হয়েছে সেহেতু দল তার সকল প্রয়োজনে পাশে থাকবে।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ

নাহিদ ইসলামের বাসায় তারেক রহমান
নাহিদ ইসলামের বাসায় তারেক রহমান
১৫ ফেব্রুয়ারি ২০২৬ রাত ০৯:১২:১৭

পদত্যাগ করেছেন আইজিপি
পদত্যাগ করেছেন আইজিপি
১৫ ফেব্রুয়ারি ২০২৬ রাত ০৮:৪৩:০৩


মণিরামপুরে বিএনপি নেতা-কর্মীদের ওপর হামলার অভিযোগ
মণিরামপুরে বিএনপি নেতা-কর্মীদের ওপর হামলার অভিযোগ
১৫ ফেব্রুয়ারি ২০২৬ সন্ধ্যা ০৭:৪২:১১

কবে ব্যারাকে ফিরবে সেনাবাহিনী, জানালেন সেনাপ্রধান
কবে ব্যারাকে ফিরবে সেনাবাহিনী, জানালেন সেনাপ্রধান
১৫ ফেব্রুয়ারি ২০২৬ সন্ধ্যা ০৭:৩৬:০৪

জামায়াত আমিরের বাসায় তারেক রহমান
জামায়াত আমিরের বাসায় তারেক রহমান
১৫ ফেব্রুয়ারি ২০২৬ সন্ধ্যা ০৭:৩০:০৭



দাউদকান্দিতে যাত্রীবাহী বাস খাদে পড়ে ২ জন নিহত
দাউদকান্দিতে যাত্রীবাহী বাস খাদে পড়ে ২ জন নিহত
১৫ ফেব্রুয়ারি ২০২৬ সন্ধ্যা ০৬:৩১:২৯

বিএনপি ৫০ শতাংশ, জামায়াত ৩২ শতাংশ ভোট পেয়েছে: ইসি
বিএনপি ৫০ শতাংশ, জামায়াত ৩২ শতাংশ ভোট পেয়েছে: ইসি
১৫ ফেব্রুয়ারি ২০২৬ সন্ধ্যা ০৬:৩০:৩৭


Follow Us