• ঢাকা
  • |
  • মঙ্গলবার ১০ই চৈত্র ১৪৩২ বিকাল ০৫:৫০:১০ (24-Mar-2026)
  • - ৩৩° সে:

নাটোরে বাজারে অভিযান, ৫৬ কেজি ভেজাল চিপস জব্দ

১৯ ফেব্রুয়ারি ২০২৬ বিকাল ০৫:০৯:৪৫

নাটোরে বাজারে অভিযান, ৫৬ কেজি ভেজাল চিপস জব্দ

নাটোর প্রতিনিধি: পবিত্র রমজান মাসকে সামনে রেখে নিত্যপ্রয়োজনীয় পণ্যের মূল্য স্থিতিশীল রাখা ও ভোক্তা স্বার্থ সংরক্ষণের লক্ষ্যে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর ও জেলা প্রশাসনের যৌথ উদ্যোগে নাটোরে বাজার তদারকি অভিযান পরিচালনা করা হয়েছে।

১৯ ফেব্রুয়ারি বৃহস্পতিবার দুপুরে নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ সালাউদ্দিনের নেতৃত্বে নাটোর শহরের বড় বাজার হিসেবে পরিচিত নিচাবাজার এলাকায় এ অভিযান পরিচালিত হয়।

Ad
Ad

অভিযানকালে ৫৬ কেজি মানহীন ও ভেজাল চিপস জব্দ করা হয়। এছাড়া বিভিন্ন অনিয়মের দায়ে দুই ব্যবসায়ীকে সতর্কতামূলকভাবে মোট ৪ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

Ad

অভিযানে অংশ নেওয়া কর্মকর্তারা ন্যায্য মূল্যে সঠিক ও মানসম্মত পণ্য বিক্রির জন্য সকল শ্রেণির ব্যবসায়ীদের প্রতি আহ্বান জানান।

তারা জানান, ভোক্তাদের স্বার্থ রক্ষায় এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ





জেট ফুয়েলের দাম ৮০ শতাংশ বাড়লো
জেট ফুয়েলের দাম ৮০ শতাংশ বাড়লো
২৪ মার্চ ২০২৬ বিকাল ০৩:৫২:০৬

আজ সাকিব আল হাসানের জন্মদিন
আজ সাকিব আল হাসানের জন্মদিন
২৪ মার্চ ২০২৬ বিকাল ০৩:২৪:৪৭






Follow Us