• ঢাকা
  • |
  • সোমবার ১০ই ফাল্গুন ১৪৩২ রাত ০১:২৭:০০ (23-Feb-2026)
  • - ৩৩° সে:

পতাকা হাতে নওগাঁ জেলা আওয়ামী লীগ অফিসের সামনে ‘জয় বাংলা’ স্লোগান

১৯ ফেব্রুয়ারি ২০২৬ সন্ধ্যা ০৬:৪০:০৩

পতাকা হাতে নওগাঁ জেলা আওয়ামী লীগ অফিসের সামনে ‘জয় বাংলা’ স্লোগান

নওগাঁ প্রতিনিধি: নওগাঁয় পতাকা হাতে জয় বাংলা স্লোগান দেওয়ার ঘটনা ঘটেছে। এমন একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে। ভিডিওটি জেলা আওয়ামী লীগ অফিসের সামনে বলে দাবি করছে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাকর্মীরা।

Ad

১৯ ফেব্রুয়ারি বৃহস্পতিবার ভিডিওটি সামাজিক যোগাযোগ মাধ্যমে দেখা যায়। তবে কখন পতাকা হাতে জয় বাংলা স্লোগান দেওয়া হয়েছে সেই বিষয়টি নিশ্চিত হওয়া যায়নি।

Ad
Ad

এদিকে কার্যক্রম নিষিদ্ধ নওগাঁ জেলা আওয়ামী লীগের সাবেক বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক শফিকুর রহমানের নেতৃত্বে এদিন সকাল ৭টায় আওয়ামী লীগের কার্যালয়ে অবস্থানসহ জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন করা হয় বলে দাবি করা হয়। শফিকুর রহমান মামুন নিজেই তাঁর ফেসবুক পেজে ভিডিওটি আপলোড করে শেয়ার করেছেন। এছাড়া জেলার একাধিক নেতাকর্মী ভিডিওটি শেয়ার দিয়েছেন।

৩৪ সেকেন্ডের ভিডিওতে সাদা টিশার্ট পড়া শফিকুর রহমান মামুনসহ ৬-৭ জন আওয়ামী লীগের নেতাকর্মীরা ‘জয় বাংলা জয় বঙ্গবন্ধু, লড়াই লড়াই লড়াই চাই, লড়াই করে বাঁচতে চাই’ স্লোগান দিচ্ছিল।

এবং ক্যাপশন হিসেবে লেখা হয়েছে দীর্ঘ ১৮ মাস পর স্লোগানে স্লোগানে মুখরিত নওগাঁ জেলা আওয়ামী লীগের দলীয় কার্যালয়। সাথে উত্তোলন করা হয় জাতীয় ও দলীয় পতাকা!

জানতে চাইলে জেলা আওয়ামী লীগের পার্টি অফিসে জয় বাংলা স্লোগান দেওয়ার বিষয়টি সঠিক বলে নিশ্চিত করেছেন সদর থানার অফিসার ইনচার্জ নিয়ামুল হক। তিনি মুঠোফোনে বলেন, আজ ভোরের দিকে তারা পতাকা হাতে জয় বাংলা স্লোগান দিয়েছে। পরে পতাকাগুলো আমরা নিয়ে এসেছি।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ








সেনাবাহিনীর শীর্ষ পর্যায়ে রদবদল
সেনাবাহিনীর শীর্ষ পর্যায়ে রদবদল
২২ ফেব্রুয়ারি ২০২৬ সন্ধ্যা ০৭:৩৩:৫৫

পর্তুগাল বাংলা প্রেসক্লাবের নতুন কমিটি ঘোষণা
পর্তুগাল বাংলা প্রেসক্লাবের নতুন কমিটি ঘোষণা
২২ ফেব্রুয়ারি ২০২৬ সন্ধ্যা ০৭:১৬:১১

বাগেরহাটে যুবককে কুপিয়ে জখম করেছে দুর্বৃত্তরা
বাগেরহাটে যুবককে কুপিয়ে জখম করেছে দুর্বৃত্তরা
২২ ফেব্রুয়ারি ২০২৬ সন্ধ্যা ০৭:০২:৩০


Follow Us