মো. হানিফ মেহমুদ, চাঁপাইনবাবগঞ্জ: চাঁপাইনবাবগঞ্জ-এ পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযানের উদ্বোধন করা হয়েছে।

২৩ ফেব্রুয়ারি সোমবার সকাল ৯টায় শহরের বড় ইন্দারা মোড়ে ‘ক্লিন-গ্রিন চাঁপাইনবাবগঞ্জ’ কার্যক্রমের উদ্বোধন করেন চাঁপাইনবাবগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য নূরুল ইসলাম বুলবুল। নির্বাচিত হওয়ার পর এটিই তার প্রথম প্রকাশ্য সামাজিক কার্যক্রম।


বছরব্যাপী এ কর্মসূচির আওতায় হাসপাতাল ও আশপাশের পরিবেশ পরিষ্কার-পরিচ্ছন্ন রাখা, জমে থাকা আবর্জনা অপসারণ, ড্রেন পরিষ্কার এবং জনসচেতনতা বৃদ্ধিমূলক বিভিন্ন কার্যক্রম পরিচালনা করা হবে বলে জানান তিনি।
এ সময় উপস্থিত ছিলেন- বাংলাদেশ জামায়াতে ইসলামী জেলা আমীর আবু জার গিফারী, সেক্রেটারি আবু বকর, পৌর আমীর গোলাম রাব্বানিসহ দলের বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ।
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2026, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available