• ঢাকা
  • |
  • মঙ্গলবার ৯ই আষাঢ় ১৪৩৩ দুপুর ০১:২৮:১১ (23-Jun-2026)
  • - ৩৩° সে:

ঈদে রেলের অগ্রিম টিকিট বিক্রির তারিখ ঘোষণা

২৪ ফেব্রুয়ারি ২০২৬ দুপুর ০২:২৩:৪৯

ঈদে রেলের অগ্রিম টিকিট বিক্রির তারিখ ঘোষণা

নিজস্ব প্রতিবেদক: ঈদুল ফিতর উপলক্ষে ট্রেনের অগ্রিম টিকিট বিক্রির সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ রেলওয়ে। ঘরমুখী যাত্রীদের সুবিধার্থে আগামী ৩ মার্চ থেকে অগ্রিম টিকিট বিক্রি শুরু হবে।

২৪ ফেব্রুয়ারি মঙ্গলবার রেলওয়ে কর্তৃপক্ষ এ তথ্য জানায়। জানানো হয়, ঈদ উপলক্ষে যাত্রার অগ্রিম টিকিট বিক্রি শুরু হবে ৩ মার্চ থেকে এবং ফিরতি টিকিট বিক্রি শুরু হবে ২৩ মার্চ থেকে।

কর্তৃপক্ষের সিদ্ধান্ত অনুযায়ী, এবারও শতভাগ আসন অনলাইনে বিক্রি করা হবে। দুই অঞ্চলের টিকিট দুই ভাগে বিক্রি হবে পশ্চিমাঞ্চলে চলাচলকারী সব আন্তঃনগর ট্রেনের টিকিট বিক্রি শুরু হবে সকালে এবং পূর্বাঞ্চলে চলাচলকারী ট্রেনগুলোর টিকিট বিক্রি হবে দুপুরে।

এছাড়া ঈদ উপলক্ষে ৫ জোড়া, মোট ২০টি স্পেশাল ট্রেন যুক্ত করা হবে বলেও জানিয়েছে কর্তৃপক্ষ।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ




গলাচিপায় নবজাতকের মরদেহ উদ্ধার
গলাচিপায় নবজাতকের মরদেহ উদ্ধার
২৩ জুন ২০২৬ দুপুর ১২:০৯:৫৫






দেশের বাজারে আজকের স্বর্ণের দাম
দেশের বাজারে আজকের স্বর্ণের দাম
২৩ জুন ২০২৬ সকাল ০৯:৩৮:৩০

Follow Us