• ঢাকা
  • |
  • মঙ্গলবার ১০ই চৈত্র ১৪৩২ বিকাল ০৪:১৮:৩৮ (24-Mar-2026)
  • - ৩৩° সে:

সেনবাগে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ৫ ব্যবসায়ীকে জরিমানা

২৪ ফেব্রুয়ারি ২০২৬ বিকাল ০৫:২০:৪২

সেনবাগে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ৫ ব্যবসায়ীকে জরিমানা

সেনবাগ (নোয়াখালী) প্রতিনিধি: নোয়াখালীর সেনবাগে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে পাঁচটি ব্যবসা প্রতিষ্ঠানের মালিকের কাছ থেকে মোট ২৫ হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে।

২৪ ফেব্রুয়ারি মঙ্গলবার দুপুরে সেনবাগ উপজেলার ছমির মুন্সিরহাট বাজারে এ অভিযান পরিচালনা করেন সেনবাগ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট নুর পেয়ারা বেগম।

Ad
Ad

অভিযানে নোংরা পরিবেশে খাবার প্রস্তুত, অপরিচ্ছন্ন অবস্থা এবং পচা-বাসি খাবার সংরক্ষণের দায়ে বিভিন্ন প্রতিষ্ঠানকে জরিমানা করা হয়। এর মধ্যে ছমির মুন্সিরহাটের মোহাম্মদিয়া হোটেল অ্যান্ড মিনি চাইনিজ রেস্টুরেন্টকে ১০ হাজার টাকা, সবুজ হোটেল অ্যান্ড রেস্টুরেন্টকে ৫ হাজার টাকা, আমানিয়া বেকারি অ্যান্ড সুইটসকে ৫ হাজার টাকা এবং শাহজাহান হোটেলকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়।

Ad

অভিযান শেষে ম্যাজিস্ট্রেট স্থানীয় ছমির মুন্সিরহাট দাখিল মাদরাসা কর্তৃপক্ষ বাজারে আগত ক্রেতাদের চলাচলের পথে গেট নির্মাণ করে প্রতিবন্ধকতা সৃষ্টি করেছে কিনা তা সরেজমিনে পরিদর্শন করেন।

এ সময় উপজেলা স্যানিটারি ইন্সপেক্টর মাহাতাব উদ্দিন ও আনসার বাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন। জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছেন নির্বাহী ম্যাজিস্ট্রেট নুর পেয়ারা বেগম।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ



জেট ফুয়েলের দাম ৮০ শতাংশ বাড়লো
জেট ফুয়েলের দাম ৮০ শতাংশ বাড়লো
২৪ মার্চ ২০২৬ বিকাল ০৩:৫২:০৬

আজ সাকিব আল হাসানের জন্মদিন
আজ সাকিব আল হাসানের জন্মদিন
২৪ মার্চ ২০২৬ বিকাল ০৩:২৪:৪৭








Follow Us