দৌলতখান (ভোলা) প্রতিনিধি: জাটকা সংরক্ষণ ও ইলিশের উৎপাদন বাড়াতে মার্চ-এপ্রিল দুই মাস মেঘনা নদীতে সব ধরনের মাছ ধরা নিষিদ্ধ করেছে সরকার।
এই নিষেধাজ্ঞা বাস্তবায়নের লক্ষ্য ২৭ ফেব্রুয়ারি শুক্রবার বিকেলে দৌলতখান মৎস্য দপ্তরের আয়োজনে জেলেদের নিয়ে জনসচেতনতা সভা অনুষ্ঠিত হয়েছে।


উপজেলার ভবানীপুর ইউনিয়নের মেঘনা নদীর পাড়ে বীরশ্রেষ্ঠ মোস্তফা কামাল ইকো পার্কে এ জনসচেতনতা সভা অনুষ্ঠিত হয়। সভায় স্থানীয় জেলেরা উপস্থিত ছিলেন।

এসময় উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা আব্দুর রহমান জানান, নিষেধাজ্ঞা মেনে চললে মাছের উৎপাদন বৃদ্ধি পাবে এবং জেলেদের দীর্ঘমেয়াদে আর্থিকভাবে লাভবান হবে। পাশাপাশি সরকারের পক্ষ থেকে প্রণোদনা ও খাদ্য সহায়তা কর্মসূচির বিষয়েও জেলেদের অবহিত করা হয়। অভিযানের সময় নদীতে নিয়মিত টহল জোরদার করা হবে। আইন ভঙ্গকারীদের বিরুদ্ধে মোবাইল কোর্টের মাধ্যমে ব্যবস্থা নেওয়া হবে।
এসময় উপস্থিত ছিলেন- উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা আব্দুর রহমান খান, ভবানীপুর ইউনিয়ন বিএনপির সভাপতি মো. স্বপন, যুবদলের সদস্য সচিব আবু হেনা রিয়াজ, দৌলতখান প্রেসক্লাবের সভাপতি জাকির আলম, বিএনপি নেতা জসিম মাস্টার, জহিরুল ইসলাম জহির, রাসেল কাজি, মৎস্য অফিসের স্টাফ জীবন কৃষন দাস, ইকবাল হোসেন, আরিফুল ইসলাম মৃধাসহ অনেকে।
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2026, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available