• ঢাকা
  • |
  • শনিবার ১৬ই ফাল্গুন ১৪৩২ রাত ০৯:০৮:৫২ (28-Feb-2026)
  • - ৩৩° সে:

শ্রমিক অসন্তোষে রণক্ষেত্র ঢাকা-সিলেট মহাসড়ক, ইউএনওকে উদ্ধার করলেন এমপি

২৮ ফেব্রুয়ারি ২০২৬ সন্ধ্যা ০৬:৪৪:২৮

শ্রমিক অসন্তোষে রণক্ষেত্র ঢাকা-সিলেট মহাসড়ক, ইউএনওকে উদ্ধার করলেন এমপি

রাশেদুল ইসলাম: নারায়ণগঞ্জের রূপগঞ্জে বকেয়া বেতনের দাবিতে ঢাকা- সিলেট মহাসড়কের মৈকুলী এলাকায় সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছে বি-ব্রাদার্স নামক একটি গার্মেন্টেস শ্রমিকরা। বন্ধ করে দেয়া হয় সড়কে যানচলাচল। এতে সড়কে উভয় দিকে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়েছে।

এক পর্যায়ে বিক্ষুব্দ শ্রমিকেরা পুলিশকে লক্ষ্য করে ইটপাটকেল নিক্ষেপ করলে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে বেশ কয়েক রাউন্ড গুলি ও টিয়ারশেল নিক্ষেপ করে। এসময় ইটের আঘাতে সাত পুলিশ সদস্য আহত হয়।

Ad
Ad

২৮ ফেব্রুয়ারি শনিবার সকাল সকাল ৮টা থেকে দুপুর ২টা পর্যন্ত এ ঘটনা ঘটে। এদিকে সড়ক বন্ধ থাকায় ভোগান্তিতে পড়েছে দূরপাল্লা বিভিন্ন যানবাহন চালক ও যাত্রী সাধারণ।

Ad

শ্রমিকরা জানান, মৈকুলি এলাকার বি-ব্রাদার্স কোম্পানি লিমিটেড নামে পোশাক কারখানায় প্রায় তিন হাজার শ্রমিক কর্মচারী কাজ করেন। গত ডিসেম্বর থেকে চলতি মাস টানা ৩ মাসের বকেয়া বেতন ভাতার দাবি জানিয়ে আসছেন শ্রমিকরা। মালিকপক্ষ দিব-দিচ্ছি করে বেশ টালবাহানা করছে। এমনকি যারা বেতনের জন্য কথা বলছে ও প্রতিবাদ করছে তাদের ছাঁটাই করছে মালিকপক্ষ।

এদিকে, শনিবার সকাল ৭টায় শ্রমিকরা কারখানার ভেতরে কাজে যোগদান না করে তাদের দাবি দাওয়া নিয়ে বিক্ষোভ শুরু করেন। একপর্যায়ে সকাল ৮টার দিকে শ্রমিকরা উত্তেজিত হয় ঢাকা সিলেট মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ শুরু করে। এতে সড়কে যানবাহন চলাচল বন্ধ হয়ে যায়।

খবর পেয়ে রূপগঞ্জ থানা পুলিশ ও শিল্প পুলিশ ঘটনাস্থলে এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করলে দুপুর ১টার দিকে শ্রমিকরা পুলিশকে লক্ষ্য করে ইটপাটকেল নিক্ষেপ করে। পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে বেশ কয়েক রাউন্ড গুলি ও টিয়ারশেল নিক্ষেপ করে। উত্তেজিত শ্রমিকেরা কারখানার ভবনে জানালার কাচ ও সড়কে বেশ কয়েকটি গাড়ি ভাঙচুর করে। এসময় ইটপাটকেলের আঘাতে ৭ পুলিশ সদস্য আহত হয়।

পরিস্থিতি নিয়ন্ত্রণে পরে সেনাবাহিনী যোগ দেন। এরপরে উপজেলা নির্বাহী কর্মকর্তা সাইফুল ইসলাম ঘটনাস্থলে এসে শ্রমিকদের শান্ত করার চেষ্টা চালালে শ্রমিকরা তার উপর ক্ষিপ্ত হয়ে শ্রমিকরা তাকে অবরুদ্ধ করে কারখানার ভিতরে আটকিয়ে রাখে।

এদিকে দুপুর ২টার দিকে স্থানীয় সংসদ সদস্য মুস্তাফিজুর রহমান ভুঁইয়া দিপু, খবর পেয়ে ঘটনাস্থলে এসে উপজেলা নির্বাহী কর্মকর্তাকে উদ্ধার করে, পরে মালিক পক্ষের সাথে কথা বলে পর্যায়ক্রমে আগামী ১ সপ্তাহের মধ্যে বকেয়া বেতন পরিশোধের আশ্বাস দিলে শ্রমিকেরা সড়ক থেকে সরে দাঁড়ায়। সড়কে যান চলাচল স্বাভাবিক হয়।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ


শিবগঞ্জে যুবকের মরদেহ উদ্ধার
শিবগঞ্জে যুবকের মরদেহ উদ্ধার
২৮ ফেব্রুয়ারি ২০২৬ রাত ০৮:৩৮:২৬

যমুনা ছেড়েছেন সাবেক প্রধান উপদেষ্টা ড. ইউনূস
যমুনা ছেড়েছেন সাবেক প্রধান উপদেষ্টা ড. ইউনূস
২৮ ফেব্রুয়ারি ২০২৬ রাত ০৮:১৫:৫২

ঈদে অগ্রিম টিকিট বিক্রির তারিখ ঘোষণা
ঈদে অগ্রিম টিকিট বিক্রির তারিখ ঘোষণা
২৮ ফেব্রুয়ারি ২০২৬ সন্ধ্যা ০৭:৪৮:২৭


ইরানে হামলার নিন্দা জানাল জাতিসংঘ
ইরানে হামলার নিন্দা জানাল জাতিসংঘ
২৮ ফেব্রুয়ারি ২০২৬ সন্ধ্যা ০৭:২২:৪৫


সাতক্ষীরায় ফেন্সিডিলসহ ৩ মাদক কারবারি আটক
সাতক্ষীরায় ফেন্সিডিলসহ ৩ মাদক কারবারি আটক
২৮ ফেব্রুয়ারি ২০২৬ সন্ধ্যা ০৭:০৬:৩২




Follow Us