কালীগঞ্জ (ঝিনাইদহ) প্রতিনিধি: ঝিনাইদহের কালীগঞ্জে বিএনপির প্রার্থী রাশেদ খানের কার্যালয়ে দু’পক্ষের সংঘর্ষের সময় পুলিশের ওপর হামলার ঘটনায় পুলিশ বাদী হয়ে মামলা করেছে। ২৮ ফেব্রুয়ারি শনিবার কালীগঞ্জ থানার এসআই জাহিদ হোসেন বাদী হয়ে ৮ জনের নাম উল্লেখসহ অজ্ঞাতনামা আরও কয়েকজনের বিরুদ্ধে মামলাটি দায়ের করেন।
মামলার পর শনিবার বিকেলে অভিযান চালিয়ে ৬ জনকে আটক করেছে পুলিশ। আটকরা হলেন—সাবেক ইউপি চেয়ারম্যান খুরশিদ আলম, মতি মিয়া, মনিরুল ইসলাম, নুর আঙ্গুর মন্ডল, পলাশ মন্ডল ও ওলাদ হোসেন। তারা সবাই সদর উপজেলার খামারইল ও বিষয়খালী এলাকার বাসিন্দা।


মামলার বিবরণে বলা হয়েছে, নির্বাচনী কার্যক্রমকে কেন্দ্র করে শুক্রবার সকালে রাশেদ খানের কার্যালয়ে বিএনপির দুই পক্ষের মধ্যে সংঘর্ষ ও মারামারির ঘটনা ঘটে। এ সময় দায়িত্বরত পুলিশ সদস্যদের ওপর হামলা চালানো হলে তিন পুলিশ সদস্য আহত হন।

ঘটনার পর শনিবার বিকেল সাড়ে ৩টার দিকে বিষয়খালী বাজার এলাকায় অভিযান চালিয়ে অভিযুক্তদের আটক করা হয়।
কালীগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) জেল্লাল হোসেন বলেন, পুলিশের ওপর হামলার ঘটনায় দায়ের করা মামলায় ৬ জনকে আটক করা হয়েছে। তাদের ঝিনাইদহ আদালতে সোপর্দ করা হয়েছে।
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2026, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available