• ঢাকা
  • |
  • রবিবার ১৭ই ফাল্গুন ১৪৩২ বিকাল ০৪:৪৫:১৯ (01-Mar-2026)
  • - ৩৩° সে:

বাউফলে কালি শীতলা মন্দিরের প্রতিমা ভাঙচুর

১ মার্চ ২০২৬ দুপুর ০২:১২:৩১

বাউফলে কালি শীতলা মন্দিরের প্রতিমা ভাঙচুর

বাউফল (পটুয়াখালী) প্রতিনিধি: পটুয়াখালীর বাউফল উপজেলার সদর ইউনিয়নের গোসিংগা গ্রামে কালি শীতলা মন্দিরে প্রতিমা ভাঙচুরের অভিযোগ উঠেছে।

২৮ ফেব্রুয়ারি শনিবার রাত আনুমানিক ১০টার দিকে ভুবন সাহার কাছারি এলাকায় এ ঘটনা ঘটে।

Ad
Ad

স্থানীয় সূত্রে জানা যায়, পাকা সড়কের উত্তর পাশে টিনশেডের নিচে স্থাপিত মন্দিরের এক পাশে কালী প্রতিমা এবং অন্য পাশে শীতলা প্রতিমা ছিল। রাতের কোনো এক সময় দুর্বৃত্তরা কালী প্রতিমার মাথা ভেঙে ফেলে। পরে বিষয়টি স্থানীয়দের নজরে আসে।

Ad

মন্দিরের পাশের ব্যবসায়ী সবুজ শরীফ (৫৫) জানান, তিনি দোকান বন্ধ করে বাড়ি ফেরার পথে প্রতিমার মাথা ভাঙা অবস্থায় দেখতে পান। সঙ্গে সঙ্গে স্থানীয়দের খবর দিলে ঘটনাটি এলাকায় ছড়িয়ে পড়ে।

স্থানীয় শাওন হাওলাদার (১৮) বলেন, প্রতিদিনের মতো সন্ধ্যায় পূজা দেওয়ার সময় প্রতিমাগুলো অক্ষত ছিল।

এ বিষয়ে বাউফল থানার ওসি (তদন্ত) মো. আতিকুল ইসলাম জানান, ‘মন্দিরের সভাপতি অনিল চন্দ্র গনপতি বাদী হয়ে অজ্ঞাতনামা ব্যক্তিদের বিরুদ্ধে মামলা দায়ের করেছেন। জড়িতদের শনাক্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ

এবার ইরাকে মার্কিন দূতাবাসে হামলা
এবার ইরাকে মার্কিন দূতাবাসে হামলা
১ মার্চ ২০২৬ বিকাল ০৪:৪২:৪৪







রমজানে অ্যাসিডিটি এড়াতে কী করবেন?
রমজানে অ্যাসিডিটি এড়াতে কী করবেন?
১ মার্চ ২০২৬ বিকাল ০৩:০১:৪৮




Follow Us