• ঢাকা
  • |
  • রবিবার ১৭ই ফাল্গুন ১৪৩২ বিকাল ০৫:৫৪:০৩ (01-Mar-2026)
  • - ৩৩° সে:

ভর্তি পরীক্ষা ভালো না হওয়ায় কলেজছাত্রীর আত্মহত্যা

১ মার্চ ২০২৬ বিকাল ০৩:২০:৪৪

ভর্তি পরীক্ষা ভালো না হওয়ায় কলেজছাত্রীর আত্মহত্যা

মশিউর ফিরোজ স্টাফ রিপোর্টার, সাতক্ষীরা: সাতক্ষীরায় নার্সিং ভর্তি পরীক্ষা আশানুরূপ না হওয়ায় মায়ের বকুনিতে অভিমান করে আমেনা খাতুন (২০) নামে এক কলেজছাত্রী আত্মহত্যা করেছেন বলে অভিযোগ উঠেছে।

২৮ ফেব্রুয়ারি শনিবার সকালে শহরের কাঠিয়া দাসপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। নিহত আমেনা খাতুন ২০২৫-২৬ শিক্ষাবর্ষের সরকারি নার্সিং ভর্তি পরীক্ষায় অংশ নিয়েছিলেন।

Ad
Ad

আমেনা খাতুন ২০২৫-২৬ শিক্ষাবর্ষের সরকারি নার্সিং ভর্তি পরীক্ষায় ২৭ ফেব্রুয়ারি অংশ নিয়েছিলেন।

Ad

স্থানীয় সূত্রে জানা গেছে, পরীক্ষা আশানুরূপ না হওয়ায় মানসিকভাবে ভেঙে পড়েন আমেনা। এ নিয়ে রাতে তার মা বকাবকি করেন বলে অভিযোগ রয়েছে। ধারণা করা হচ্ছে, সেই অভিমান থেকেই তিনি ঘরের ভেতর গলায় ফাঁস নিয়ে আত্মহত্যা করেন।

আমেনার বান্ধবী সাদিয়া সুলতানা বলেন, সকালে শুনলাম রাতে ওর পেটে ব্যথা করছিল। ঠিকমতো খাওয়া-দাওয়া করত না, এজন্য ওর আম্মু বকাবকি করেছে। আবার পরীক্ষা ভালো হয়নি বলেও বকাবকি করেছে। এরপর দুপুরে শুনি ও মারা গেছে।

তবে এসব অভিযোগ অস্বীকার করেছেন আমেনার মা আয়েশা খাতুন। তিনি বলেন, মৃত্যুর কোনো কারণ পাইনি। যদি আমার সঙ্গে কিছু বলতো তাহলে বুঝতে পারতাম। পরীক্ষা দিয়ে ভালোভাবেই বাসায় এসেছে। রাতে সেহরি করেছে, নামাজ পড়েছে। আমি নতুন বাসার কাজ দেখতে গিয়েছিলাম। ফিরে এসে দেখি দরজা বন্ধ। ওর সঙ্গে আমার কোনো গণ্ডগোল হয়নি। আমার দুইবার বিয়ে হয়েছিল। ওর দুই বাবা কেউ ওর সঙ্গে খারাপ আচরণ করতো না।  

সাতক্ষীরা সদর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাসুদুর রহমান বলেন, ময়নাতদন্তের জন্য মরদেহ মর্গে পাঠানো হয়েছে। তদন্ত শেষে বিস্তারিত জানা যাবে।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ





পিরোজপুর-২ আসনের সাবেক এমপি ঢাকায় আটক
পিরোজপুর-২ আসনের সাবেক এমপি ঢাকায় আটক
১ মার্চ ২০২৬ বিকাল ০৪:৪৯:২৪

এবার ইরাকে মার্কিন দূতাবাসে হামলা
এবার ইরাকে মার্কিন দূতাবাসে হামলা
১ মার্চ ২০২৬ বিকাল ০৪:৪২:৪৪






Follow Us