মো. হানিফ মেহমুদ, চাঁপাইনবাবগঞ্জ: চাঁপাইনবাবগঞ্জে বিশুদ্ধ খাদ্য আদালত ও বাংলাদেশ নিরাপদ খাদ্য-এর যৌথ অভিযানে দুইটি হোটেল ও রেস্টুরেন্টকে মোট ৩০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
১ মার্চ রোববার বিকেলে পরিচালিত এ অভিযানে নেতৃত্ব দেন সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আশরাফুল ইসলাম।


অভিযানে অস্বাস্থ্যকর পরিবেশ, বাসি খাবার সংরক্ষণ ও অপরিচ্ছন্নতার অভিযোগে ওসমান হোটেল অ্যান্ড রেস্টুরেন্টকে ১০ হাজার টাকা এবং তামান্না সুইট অ্যান্ড রেস্টুরেন্টকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়। পাশাপাশি শহরের আরও কয়েকটি হোটেল ও রেস্টুরেন্টকে সতর্ক করা হয়েছে।

এ সময় উপস্থিত ছিলেন নিরাপদ খাদ্য অধিদপ্তরের ইন্সপেক্টর আব্দুল্লাহ আল মামুন, র্যাবের সিনিয়র ওয়ারেন্ট অফিসার মনোয়ার হোসেনসহ র্যাবের সদস্যরা।
সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আশরাফুল ইসলাম জানান, বিভিন্ন হোটেলে বাসি ও অস্বাস্থ্যকর খাবার সংরক্ষণ এবং অপরিচ্ছন্ন পরিবেশে খাদ্য প্রস্তুতের প্রমাণ পাওয়ায় জরিমানা করা হয়েছে। জনস্বাস্থ্য সুরক্ষায় রমজান মাসজুড়ে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলেও তিনি উল্লেখ করেন।
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2026, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available