• ঢাকা
  • |
  • শুক্রবার ২২শে ফাল্গুন ১৪৩২ রাত ১১:২৩:৪৭ (06-Mar-2026)
  • - ৩৩° সে:

ভোলায় ১ হাজার ৪২০ বস্তা সার জব্দ: আটক ১

৬ মার্চ ২০২৬ বিকাল ০৩:৩৬:৫১

ভোলায় ১ হাজার ৪২০ বস্তা সার জব্দ: আটক ১

ভোলা প্রতি‌নি‌ধি: ভোলায় অ‌বৈধভা‌বে পাচা‌রের সময় চার ট্রাক ভ‌র্তি ১ হাজার ৪২০ বস্তা সরকা‌রি টিএস‌পি সার জব্দ ক‌রে‌ছে পু‌লিশ। জব্দ সা‌রের প‌রিমান প্রায় ৭১ টন ব‌লে জা‌নি‌য়ে‌ছে পু‌লিশ।

৬ মার্চ শুক্রবার গভীর রা‌তে ভোলার ইলিশা ফে‌রিঘাটের কুসুম ক‌লি ও সু‌ফিয়া কামাল না‌মে দুইটি ফে‌রি থে‌কে ওই সার জব্দ করা হয়।

Ad
Ad

ইলিশ পু‌লিশ তদন্ত কে‌ন্দ্রের ইনচার্জ জানান, ভোলা থে‌কে চার‌টি ট্রাক ভ‌র্তি ৭১ টন সার ইলিশা ঘা‌ট গি‌য়ে ফে‌রি‌তে ক‌রে লক্ষ্মীপুরে পাচার হ‌চ্ছে এমন গোপন সংবাদ পান তারা। প‌রে তারা অ‌ভিযান চা‌লি‌য়ে ওই ট্রাকসহ সার ইলিশা পু‌লিশ তদন্ত কেন্দ্রে নি‌য়ে আসেন।

Ad

এসময় মো. আরমান না‌মে একজন ট্রাক ড্রাইভার‌কে জিজ্ঞাসাবা‌দের জন্য নি‌য়ে আস‌লে বাকী তিনজন পু‌লি‌শের উপ‌স্থি‌তি টের পে‌য়ে পা‌লি‌য়ে গে‌ছে। বিষয়‌টি আমরা তদন্ত কর‌ছি। এছাড়াও ধারনা করা যা‌চ্ছে একদল চক্র সা‌রের কৃ‌ত্রিম সংকট সৃ‌ষ্টির জন‌্য সারগু‌লো পাচার কর‌তে চেয়ে‌ছিল।

ভোলার বিএন‌ডি‌সির কর্মকর্তা জানান, গতক‌াল বি‌কে‌লে চার‌টি ট্রা‌কে সার লোড করা হ‌য়ে‌ছে। সারগু‌লো বড়গুনায় যাওয়ার কথা ছি‌ল, কিন্তু কে‌নো তারা লক্ষ্মীপু‌রে রওনা ক‌রে‌ছেন সে‌টি জানা নেই তার। আর গেট থে‌কে বের হওয়ার পর তার দায়ভার নেই ব‌লে দাবি ক‌রেন তি‌নি।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ












Follow Us