• ঢাকা
  • |
  • মঙ্গলবার ২৬শে ফাল্গুন ১৪৩২ সকাল ১১:৩৫:৩৩ (10-Mar-2026)
  • - ৩৩° সে:

শরীয়তপুরে কেমিক্যাল মিশিয়ে জুস-জেলি উৎপাদন, জরিমানা ১ লাখ

১০ মার্চ ২০২৬ সকাল ০৮:৫৯:০৯

শরীয়তপুরে কেমিক্যাল মিশিয়ে জুস-জেলি উৎপাদন, জরিমানা ১ লাখ

স্টাফ রিপোর্টার, শরীয়তপুর: শরীয়তপুরের ভেদরগঞ্জ উপজেলায় বিষাক্ত কেমিক্যাল ও অনুমোদনহীন রঙ ব্যবহার করে জুস ও এডিবেল জেলি উৎপাদনের অভিযোগে একটি কারখানার মালিককে ১ লাখ টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। একই সঙ্গে কারখানায় তৈরি বিভিন্ন ক্ষতিকর খাদ্যপণ্য জব্দ করে ধ্বংস করা হয়েছে।

৯ মার্চ সোমবার বিকেলে উপজেলার আরশিনগর এলাকায় জেলা প্রশাসন ও নিরাপদ খাদ্য অধিদপ্তরের যৌথ উদ্যোগে এ অভিযান পরিচালনা করা হয়।

Ad
Ad

ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, আরশিনগর এলাকায় অবস্থিত ফিডা ফুড অ্যান্ড বেভারেজ নামের একটি কারখানায় মালিক জাবরুল এস এম হক দীর্ঘদিন ধরে বিভিন্ন বিষাক্ত কেমিক্যাল ও অনুমোদনহীন রঙ ব্যবহার করে জুস ও এডিবেল জেলি তৈরি করে বাজারজাত করে আসছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে বিষয়টি জানতে পেরে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ সেখানে অভিযান চালায়।

Ad

অভিযানের সময় কারখানায় তল্লাশি চালিয়ে অভিযোগের সত্যতা পাওয়া যায়। এ সময় উৎপাদনে ব্যবহৃত বিভিন্ন কেমিক্যাল ও অনুমোদনহীন রঙ জব্দ করা হয়। পরে ভ্রাম্যমাণ আদালত প্রতিষ্ঠানটির মালিককে এক লাখ টাকা জরিমানা করেন এবং কারখানায় থাকা বিপুল পরিমাণ ক্ষতিকর খাদ্যপণ্য ধ্বংস করা হয়।

অভিযানে নেতৃত্ব দেন জেলা প্রশাসকের কার্যালয়ের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সুদীপ্ত ঘোষ ও জেলা নিরাপদ খাদ্য কর্মকর্তা সুব্রত ভট্টাচার্যসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা।

জেলা নিরাপদ খাদ্য কর্মকর্তা সুব্রত ভট্টাচার্য জানান, কারখানাটিতে খাদ্য উৎপাদনের ক্ষেত্রে অনুমোদনহীন রঙ ও বিভিন্ন ক্ষতিকর কেমিক্যাল ব্যবহার করা হচ্ছিল, যা মানবস্বাস্থ্যের জন্য অত্যন্ত ঝুঁকিপূর্ণ। তাই তাৎক্ষণিকভাবে অভিযান চালিয়ে জরিমানা করা হয়েছে এবং ক্ষতিকর পণ্য ধ্বংস করা হয়েছে।

তিনি আরও জানান, ভেজাল খাদ্য উৎপাদন ও বিক্রয় রোধ এবং ভোক্তাদের জন্য নিরাপদ খাদ্য নিশ্চিত করতে নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ

বাড়লো সোনার দাম
বাড়লো সোনার দাম
১০ মার্চ ২০২৬ সকাল ১১:৩১:৩০

বিশ্ববাজারে কমতে শুরু করেছে তেলের দাম
বিশ্ববাজারে কমতে শুরু করেছে তেলের দাম
১০ মার্চ ২০২৬ সকাল ১১:২৬:৪৯




টিভির পর্দায় আজকের খেলা
টিভির পর্দায় আজকের খেলা
১০ মার্চ ২০২৬ সকাল ১০:২৯:০৮




এনসিপি থেকে পদত্যাগ করলেন ৮৭ জন
এনসিপি থেকে পদত্যাগ করলেন ৮৭ জন
১০ মার্চ ২০২৬ সকাল ১০:০৫:৪৮


Follow Us