• ঢাকা
  • |
  • মঙ্গলবার ২৬শে ফাল্গুন ১৪৩২ সন্ধ্যা ০৭:৩৩:২৩ (10-Mar-2026)
  • - ৩৩° সে:

লক্ষ্মীপুরে বিদেশি রিভলবার ও গুলিসহ গ্রেফতার ১

১০ মার্চ ২০২৬ বিকাল ০৫:৪৭:৪৪

লক্ষ্মীপুরে বিদেশি রিভলবার ও গুলিসহ গ্রেফতার ১

লক্ষ্মীপুর প্রতিনিধি: লক্ষ্মীপুর সদর উপজেলার বাঙ্গাখা ইউনিয়নে গভীর রাতে অভিযান চালিয়ে একটি বিদেশি রিভলবার ও ৪৬ রাউন্ড তাজা গুলিসহ মো. শহিদ প্রকাশ শিপন (৩০) নামে এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ।

১০ মার্চ মঙ্গলবার রাত আনুমানিক সোয়া ২টার দিকে উপজেলার রাধাপুর এলাকায় এ অভিযান চালানো হয়।

Ad
Ad

পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে লক্ষ্মীপুর সদর মডেল থানার একটি বিশেষ দল রাধাপুর গ্রামের ৯ নম্বর ওয়ার্ডের আবুল কালামের নতুন বাড়ির দ্বিতীয় তলায় অভিযান চালায়।

Ad

পুলিশের উপস্থিতি টের পেয়ে পালানোর চেষ্টার সময় শিপনকে আটক করা হয়। পরে তার শয়নকক্ষে তল্লাশি চালিয়ে বিছানার এক কোণ থেকে একটি বিদেশি রিভলবার, ৪৬ রাউন্ড তাজা গুলি, ৪টি গুলির খোসা এবং অস্ত্র বহনের সরঞ্জাম উদ্ধার করা হয়।

লক্ষ্মীপুর সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ওয়াহিদ পারভেজ জানান, এ ঘটনায় এসআই মোহাম্মদ আমিনুর ইসলাম বাদী হয়ে গ্রেফতার শিপনের বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা দায়ের করেছেন।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ







নলডাঙ্গায় ইয়াবাসহ যুবলীগ নেতা আটক
নলডাঙ্গায় ইয়াবাসহ যুবলীগ নেতা আটক
১০ মার্চ ২০২৬ বিকাল ০৫:৩৯:১৬





Follow Us