• ঢাকা
  • |
  • মঙ্গলবার ৯ই আষাঢ় ১৪৩৩ সকাল ১০:৫৭:৫৮ (23-Jun-2026)
  • - ৩৩° সে:

যৌথ বাহিনীর অভিযানে মাদক কারবারী গ্রেফতার

১১ মার্চ ২০২৬ বিকাল ০৩:০০:১২

যৌথ বাহিনীর অভিযানে মাদক কারবারী গ্রেফতার

​গাজীপুরের (শ্রীপুর) প্রতিনিধি : গাজীপুরে যৌথ বাহিনীর একটি সফল অভিযানে বিপুল পরিমাণ ইয়াবা ও নগদ অর্থসহ শীর্ষ মাদক ব্যবসায়ী মো. আল-আমিন হোসেনকে গ্রেফতার করা হয়েছে।

​১০ মার্চ মঙ্গলবার দিবাগত রাত সারে ১২টায় গাজীপুর সদরের রাজেন্দ্রপুর সেনানিবাস সংলগ্ন নয়নপুর এলাকায় এই বিশেষ অভিযান পরিচালিত হয়।

​গোপন সংবাদের ভিত্তিতে যৌথ বাহিনী নয়নপুর এলাকায় অভিযান চালিয়ে আল-আমিনকে আটক করে। পরে তার হেফাজত থেকে বিপুল পরিমাণ মাদকদ্রব্য ও অবৈধ উপায়ে অর্জিত নগদ টাকা উদ্ধার করা হয়। গ্রেফতারের পর আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য তাকে গাজীপুরের জয়দেবপুর থানায় হস্তান্তর করা হয়েছে।

গ্রেফতারকৃত আল-আমিন হোসেন (৩৪) গাজীপুর জেলার শ্রীপুর থানার বাসিন্দা। 

​যৌথ বাহিনীর পক্ষ থেকে জানানো হয়েছে, মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি বাস্তবায়নে এ ধরনের অভিযান আগামীতেও অব্যাহত থাকবে।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ




দেশের বাজারে আজকের স্বর্ণের দাম
দেশের বাজারে আজকের স্বর্ণের দাম
২৩ জুন ২০২৬ সকাল ০৯:৩৮:৩০







Follow Us