• ঢাকা
  • |
  • বৃহঃস্পতিবার ২৮শে ফাল্গুন ১৪৩২ দুপুর ১২:১২:৫০ (12-Mar-2026)
  • - ৩৩° সে:

নওগাঁয় মদপানে যুবকের মৃত্যু, হাসপাতালে ভর্তি আরও ৩ জন

১২ মার্চ ২০২৬ সকাল ০৯:৪২:৪৮

নওগাঁয় মদপানে যুবকের মৃত্যু, হাসপাতালে ভর্তি আরও ৩ জন

নওগাঁ প্রতিনিধি: নওগাঁর আত্রাইয়ে মদপান করার পর নাইম ইসলাম (২২) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আরও তিন যুবক অসুস্থ হয়ে পড়েছেন।

১১ মার্চ বুধবার উপজেলার বিশা ইউনিয়নের ডুবাই গ্রামে এই ঘটনা ঘটে। নিহত নাইম ডুবাই গ্রামের আব্দুল মান্নানের ছেলে। গুরুতর অসুস্থরা হলেন ওই গ্রামের প্রনব কুমারের ছেলে পিসাস কুমার (২৩), সুনিলের ছেলে লিখন (২০) এবং বিকাশ চন্দ্রের ছেলে মিলন চন্দ্র (২৬)। তারা বর্তমানে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন।

Ad
Ad

পরিবার ও স্থানীয় সূত্রে জানা গেছে, হোলি উৎসব উপলক্ষে বুধবার সকাল ১০টার দিকে নাইমসহ চার যুবক মদপান করেন। পরে তারা অসুস্থ হয়ে পড়লে স্থানীয়রা তাদের আত্রাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য তাদের রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়। সেখানে বিকেল ৫টার দিকে নাইম ইসলাম মারা যান।

Ad

আত্রাই থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুল করিম বলেন, ‘মদপানে অসুস্থ হয়ে কয়েকজন হাসপাতালে ভর্তি আছেন এবং নাইম ইসলাম মারা গেছেন। এ বিষয়ে তদন্ত শেষে বিস্তারিত জানা যাবে।’

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ












Follow Us