• ঢাকা
  • |
  • বৃহঃস্পতিবার ২৮শে ফাল্গুন ১৪৩২ সন্ধ্যা ০৭:৩৮:২২ (12-Mar-2026)
  • - ৩৩° সে:

রাজশাহীতে এতিম ও দরিদ্র শিশুদের মাঝে সৌদি আরবের উপহার বিতরণ

১২ মার্চ ২০২৬ বিকাল ০৫:২৭:৩৫

রাজশাহীতে এতিম ও দরিদ্র শিশুদের মাঝে সৌদি আরবের উপহার বিতরণ

রাজশাহী প্রতিনিধি: রাজশাহীর বিভিন্ন উপজেলায় এতিম ও দরিদ্র শিশুদের মাঝে সৌদি আরব সরকারের পাঠানো উপহার সামগ্রী বিতরণ করা হয়েছে। পবিত্র রমজান মাস উপলক্ষে সৌদি সরকার গরিব ও এতিম শিশুদের জন্য খেজুর পাঠিয়েছে, যা বিনামূল্যে বিতরণ করা হচ্ছে।

১২ মার্চ বৃহস্পতিবার বিকেলে দুর্গাপুর উপজেলায় ৬০টি এবং বাঘা উপজেলায় ৫৮টি মাদ্রাসার শিক্ষকদের হাতে উপহার সামগ্রী তুলে দেন উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তারা (পিআইও)। এর আগে মঙ্গলবার বিকেলে চারঘাট উপজেলায় মোট ৫০টি মাদ্রাসায় উপহার বিতরণ করা হয়।

Ad
Ad

চারঘাট উপজেলার পিআইও ফরহাদ লতিফ, দুর্গাপুর উপজেলার পিআইও শামীম আহম্মেদ এবং বাঘা উপজেলার পিআইও আবু বাশির জানান, সৌদি সরকারের পাঠানো উপহার মাদ্রাসা কর্তৃপক্ষ সঠিকভাবে গ্রহণ করেছেন এবং উপহার পেয়ে শিক্ষক ও শিক্ষার্থীরা আনন্দ প্রকাশ করেছেন।

Ad

চারঘাট উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জান্নাতুল ফেরদৌস, দুর্গাপুরের ইউএনও শাম্মী আক্তার এবং বাঘার ইউএনও মাস্তুরা আমিনা গণমাধ্যমকে জানান, পবিত্র রমজান মাস প্রতি বছরই অনেক বরকত ও তাৎপর্য নিয়ে আসে। এ মাসে মানুষের মধ্যে সহমর্মিতা ও দানের মানসিকতা বৃদ্ধি পায়। সৌদি সরকারের পাঠানো এ উপহার যথাযথভাবে বিতরণ করা হচ্ছে এবং এটি মূলত গরিব ও এতিম শিশুদের জন্যই প্রেরণ করা হয়েছে।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ




বাগেরহাটে বাস-মাইক্রোবাস সংঘর্ষে নিহত ১২
বাগেরহাটে বাস-মাইক্রোবাস সংঘর্ষে নিহত ১২
১২ মার্চ ২০২৬ সন্ধ্যা ০৬:৫১:১২



রাজাপুরে চাঁদাবাজি মামলায় গ্রেফতার ২
রাজাপুরে চাঁদাবাজি মামলায় গ্রেফতার ২
১২ মার্চ ২০২৬ বিকাল ০৫:৪০:৪৪





Follow Us