• ঢাকা
  • |
  • বৃহঃস্পতিবার ৩১শে বৈশাখ ১৪৩৩ রাত ১১:২৫:০৮ (14-May-2026)
  • - ৩৩° সে:

রূপগঞ্জে র‍্যাবের অভিযানে বিপুল পরিমাণ মাদক উদ্ধার

১৫ মার্চ ২০২৬ দুপুর ০২:১৫:০৩

রূপগঞ্জে র‍্যাবের অভিযানে বিপুল পরিমাণ মাদক উদ্ধার

সিদ্ধিরগঞ্জ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি: নারায়ণগঞ্জের রূপগঞ্জে র‍্যাব-১১ এর মাদকবিরোধী অভিযানে বিপুল পরিমাণ গাঁজা ও স্কাফ সিরাপ উদ্ধার করা হয়েছে।

১৪ মার্চ শনিবার রাত ৯টার দিকে উপজেলার যাত্রামুড়া এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।

Ad
Ad

র‍্যাব-১১ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে র‍্যাব-১১, সিপিএসসি নারায়ণগঞ্জের একটি আভিযানিক দল রূপগঞ্জ থানাধীন যাত্রামুড়া এলাকায় মো. হাবিবুল্লাহর ভাড়াটিয়া বাসায় অভিযান চালায়। এ সময় ওই বাসা থেকে ৫৩ কেজি গাঁজা এবং ৭৬ বোতল স্কাফ সিরাপ উদ্ধার করা হয়।

Ad

র‍্যাব জানায়, অভিযানকালে র‍্যাবের উপস্থিতি টের পেয়ে অজ্ঞাত ২ থেকে ৩ জন মাদক কারবারি মাদকদ্রব্য ফেলে পালিয়ে যায়।

র‍্যাব-১১ আরও জানায়, উদ্ধার মাদকদ্রব্যসহ পলাতক আসামিদের বিরুদ্ধে রূপগঞ্জ থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা দায়ের করা হয়েছে। মাদক নির্মূল ও যুব সমাজকে মাদকের ভয়াল থাবা থেকে রক্ষায় তাদের অভিযান অব্যাহত থাকবে।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ





চীনে মিশ্র প্রতিক্রিয়ায় ইলন মাস্ক
চীনে মিশ্র প্রতিক্রিয়ায় ইলন মাস্ক
১৪ মে ২০২৬ সন্ধ্যা ০৭:৪৮:৫০

১১ বিশ্ববিদ্যালয়ে নতুন ভিসি নিয়োগ
১১ বিশ্ববিদ্যালয়ে নতুন ভিসি নিয়োগ
১৪ মে ২০২৬ সন্ধ্যা ০৭:৩৪:৪৮

বিশ্ববাজারে সোনার দাম ঊর্ধ্বমুখী
বিশ্ববাজারে সোনার দাম ঊর্ধ্বমুখী
১৪ মে ২০২৬ সন্ধ্যা ০৭:৩৪:২৯





Follow Us