• ঢাকা
  • |
  • রবিবার ১লা চৈত্র ১৪৩২ বিকাল ০৫:১৮:২৬ (15-Mar-2026)
  • - ৩৩° সে:

বকশীগঞ্জে চুরি-ছিনতাই বেড়ে যাওয়ায় মানববন্ধন

১৫ মার্চ ২০২৬ বিকাল ০৩:৪৮:২০

বকশীগঞ্জে চুরি-ছিনতাই বেড়ে যাওয়ায় মানববন্ধন

বকশীগঞ্জ (জামালপুর) প্রতিনিধি: জামালপুরের বকশীগঞ্জে অটোভ্যান, অটোরিকশা চুরি ও ছিনতাই বেড়ে যাওয়া এবং জ্বালানি তেলের কৃত্রিম সংকট তৈরির প্রতিবাদে মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে।

বকশীগঞ্জ সর্বস্তরের জনগণ এর ব্যানারে ১৫ মার্চ রোববার দুপুরে বাসস্ট্যান্ড মোড়ে ওই মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধনে অটোরিকশা, অটোভ্যান চালক বিভিন্ন পেশাজীবী শ্রেণির মানুষ উপস্থিত ছিলেন।

Ad
Ad

মানববন্ধনে এসময় বক্তব্য রাখেন উপজেলা গণঅধিকার পরিষদের আহ্বায়ক শাহরিয়ার আহমেদ সুমন, সদস্য সচিব আমির হোসেন, ফয়সাল আহমেদ, সাকিব হাসান ও মো. তামিম প্রমুখ।

Ad

শাহরিয়ার আহমেদ সুমন বলেন, বকশীগঞ্জে কিছুদিন ধরে ব্যাপক অটো রিকশা চুরির ঘটনা ঘটছে। শহরে সিসি ক্যামেরা থাকার পরও প্রশাসন কোনো ব্যবস্থা নিচ্ছে না। এখন পর্যন্ত কোনো চোরকে আটক করতে পারে নি পুলিশ। 

তিনি আরও বলেন, আজকের পর যদি চোরদের আটক করা না হয় পরবর্তীতে থানায় অবস্থান কর্মসূচি দিতে বাধ্য হব। 

এসময় বকশীগঞ্জ থানার ওসি মকবুল হোসেনের কড়া সমালোচনা করেন শাহরিয়ার আহমেদ সুমন। 

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ



বগুড়া-৬ উপ-নির্বাচনে প্রতীক বরাদ্দ
বগুড়া-৬ উপ-নির্বাচনে প্রতীক বরাদ্দ
১৫ মার্চ ২০২৬ বিকাল ০৪:২৬:৫৫


নারায়ণগঞ্জে মাদক কারবারিসহ গ্রেফতার ২২
নারায়ণগঞ্জে মাদক কারবারিসহ গ্রেফতার ২২
১৫ মার্চ ২০২৬ বিকাল ০৪:১৫:৫৬





টস জিতে ফিল্ডিংয়ে পাকিস্তান
টস জিতে ফিল্ডিংয়ে পাকিস্তান
১৫ মার্চ ২০২৬ দুপুর ০২:৪১:০২


Follow Us