• ঢাকা
  • |
  • সোমবার ২রা চৈত্র ১৪৩২ দুপুর ০১:১৪:২০ (16-Mar-2026)
  • - ৩৩° সে:

মাকে মারধর

যুবককে গলায় কলসী ঝুলিয়ে প্রকাশ্য বাজারে শাস্তি দিলেন চেয়ারম্যান

১৬ মার্চ ২০২৬ সকাল ১১:০৯:০১

যুবককে গলায় কলসী ঝুলিয়ে প্রকাশ্য বাজারে শাস্তি দিলেন চেয়ারম্যান

সেনবাগ (নোয়াখালী) প্রতিনিধি: নোয়াখালীর সেনবাগ উপজেলার ১নং ছাতারপাইয়া ইউনিয়নের ৫নং ওয়ার্ড চিলাদী গ্রামের মো. শহীদ উল্লাহ (২৬) নামে এক যুবককে মাকে মারধরের অভিযোগে অভিনব শাস্তি দেওয়া হয়েছে। স্থানীয় চেয়ারম্যান আবদুর রহমান অভিযুক্ত যুবককে গলায় পানি ভর্তি কলসী ঝুলিয়ে বাজারে হাটিয়ে জনসমক্ষে শাস্তি দেন।

১৫ মার্চ রোববার দুপুরে সামাজিক যোগাযোগ মাধ্যমে এই ঘটনার একটি ভিডিও ছড়িয়ে পড়লে ব্যাপক প্রতিক্রিয়া দেখা দেয়। কেউ কেউ চেয়ারম্যানের এই পদক্ষেপের প্রশংসা করেন, আবার অনেকে এটিকে মানবাধিকার লঙ্ঘন হিসেবে সমালোচনা করেন।

Ad
Ad

জানা গেছে, মো. শহীদ উল্লাহ তার স্ত্রীর জন্য ছাগলের গোশত রান্না করছিল। বিষয়টি তার মায়ের নজরে এলে তিনি শহীদের কাছে রাতের খাবারের জন্য কিছু গোশত চেয়েছিলেন। এতে শহীদ উল্লাহ ক্ষিপ্ত হয়ে মাকে ধাক্কা দেন ও মারধর করেন।

Ad

মায়ের অভিযোগের ভিত্তিতে ছেলেকে স্থানীয় ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান গ্রাম পুলিশকে দিয়ে অভিযুক্ত ছেলেকে বাড়ি থেকে ডেকে আনেন। এরপর শহীদ উল্লাহর গলায় পানি ভর্তি কলসী ঝুলিয়ে বাজারে প্রদক্ষিণ করানো হয়।

এ ব্যাপারে চেয়ারম্যান আবদুর রহমান জানান, অভিযুক্তের মায়ের অভিযোগের ভিত্তিতে তিনি এমন শাস্তি দিয়েছেন, যাতে ভবিষ্যতে কেউ মায়ের সঙ্গে এমন আচরণ না করে।

সেনবাগ থানার ওসি মো. আবুল বাশার বলেন, গ্রাম আদালতের বাইরে চেয়ারম্যানের দ্বারা প্রদত্ত এমন প্রকাশ্য শাস্তি বৈধ নয়। অভিযুক্তকে আইন অনুযায়ী মোবাইল কোট বা থানার মাধ্যমে আদালতে প্রেরণ করতে হবে।

সেনবাগ উপজেলা নির্বাহী অফিসার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মুহসিয়া তাবাসসুম জানান, সামাজিক মাধ্যমে ভিডিওটি দেখেছেন এবং ঘটনাটি খতিয়ে দেখবেন।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ










ব্রহ্মপুত্র নদে ডুবে শিশুর মৃত্যু
ব্রহ্মপুত্র নদে ডুবে শিশুর মৃত্যু
১৬ মার্চ ২০২৬ সকাল ১০:৩৭:২২


Follow Us