• ঢাকা
  • |
  • সোমবার ২রা চৈত্র ১৪৩২ সন্ধ্যা ০৭:০৬:০৫ (16-Mar-2026)
  • - ৩৩° সে:

মিরপুরে মালিহাদ ইউনিয়নে ভিজিএফ চাল বিতরণ

১৬ মার্চ ২০২৬ বিকাল ০৪:৫৫:৩৯

মিরপুরে মালিহাদ ইউনিয়নে ভিজিএফ চাল বিতরণ

মিরপুর (কুষ্টিয়া) প্রতিনিধি : কুষ্টিয়ার মিরপুর উপজেলার মালিহাদ ইউনিয়নে দরিদ্র, অসহায় ও দুস্থ পরিবারের মাঝে ভিজিএফের ১০ কেজি করে চাল বিতরণ করা হয়েছে।

১৬ মার্চ সোমবার সকালে ইউনিয়ন পরিষদ প্রাঙ্গণে এ কর্মসূচির শুভ উদ্বোধন করেন ইউনিয়ন পরিষদের দায়িত্বপ্রাপ্ত প্রশাসক ও মো. জহুরুল আমীন উপজেলা সমবায় কর্মকর্তা।

Ad
Ad

এ সময় উপস্থিত ছিলেন ইউনিয়ন সচিব এস. এম. জাহাঙ্গীর কবির, কুর্শা ইউনিয়নের সচিব শাহাবুদ্দিন, মালিহাদ ইউনিয়ন বিএনপির সিনিয়র সহ-সভাপতি ও ২ নম্বর ওয়ার্ড সদস্য আকরাম হোসেন মল্লিকসহ ইউনিয়নের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী, ওয়ার্ড সদস্য ও গণ্যমান্য ব্যক্তিবর্গ।

Ad

জানা যায়, ইউনিয়নের মোট ১১৭১ জন উপকারভোগীর মাঝে বিনামূল্যে ১০ কেজি করে চাল বিতরণ করা হয়। এ বিতরণ কার্যক্রমে একটি ব্যতিক্রমধর্মী উদ্যোগ নেওয়া হয়। আগে থেকেই প্রত্যেক উপকারভোগীর জন্য আলাদাভাবে পলিথিনে ১০ কেজি করে চাল প্যাকেটজাত করা হয়। পরে সুশৃঙ্খলভাবে তা বিতরণ করা হয়।

এ ধরনের পরিকল্পিত ও সুশৃঙ্খল ব্যবস্থাপনায় চাল বিতরণ কার্যক্রম মিরপুর উপজেলায় একটি ব্যতিক্রমধর্মী ও ইতিবাচক দৃষ্টান্ত হিসেবে দেখা দিয়েছে।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ




আজ মেঘলা আকাশ, হতে পারে বৃষ্টি
আজ মেঘলা আকাশ, হতে পারে বৃষ্টি
১৬ মার্চ ২০২৬ বিকাল ০৫:৫০:০২








Follow Us