• ঢাকা
  • |
  • মঙ্গলবার ৩রা চৈত্র ১৪৩২ রাত ১১:১৫:২৭ (17-Mar-2026)
  • - ৩৩° সে:

ঈদযাত্রা নির্বিঘ্নে বুড়িরহাট-গোসাইরহাট সড়কে জরুরি সংস্কার কাজ শুরু

১৭ মার্চ ২০২৬ রাত ০৮:০৯:৫০

ঈদযাত্রা নির্বিঘ্নে বুড়িরহাট-গোসাইরহাট সড়কে জরুরি সংস্কার কাজ শুরু

স্টাফ রিপোর্টার, শরীয়তপুর: পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে শরীয়তপুরের বুড়িরহাট থেকে গোসাইরহাট সড়কে জরুরি সংস্কার কাজ শুরু করেছে সড়ক ও জনপথ বিভাগ। দীর্ঘদিন ধরে বেহাল অবস্থায় থাকা গুরুত্বপূর্ণ এ সড়কটির সংস্কার শুরু হওয়ায় স্বস্তি ফিরতে শুরু করেছে যাত্রীদের মাঝে।

জাতীয় সংসদের হুইপ ও শরীয়তপুর-৩ আসনের সংসদ সদস্য মিয়া নুরুদ্দিন আহমেদ অপুর নির্দেশনায় দ্রুতগতিতে এগিয়ে চলছে সংস্কার কার্যক্রম। ঈদযাত্রা নির্বিঘ্ন করতে সংশ্লিষ্টদের বিশেষ নির্দেশনা দেওয়া হয়েছে।

Ad
Ad

সড়ক ও জনপথ বিভাগের তত্ত্বাবধানে নির্বাহী প্রকৌশলী শেখ নাবিল হোসেন এবং উপবিভাগীয় প্রকৌশলী মাহমুদুর রহমান রাসেলের নেতৃত্বে ইতোমধ্যে সড়কের ক্ষতিগ্রস্ত অংশ মেরামত, বড় গর্ত ভরাটসহ চলাচল উপযোগী করতে জোরেশোরে কাজ চলছে।

Ad

সড়ক বিভাগের উপ-সহকারী প্রকৌশলী সিদ্দিকুর রহমান জানান, ঈদকে সামনে রেখে যাত্রী ও যানবাহনের নিরাপদ চলাচল নিশ্চিত করতে অগ্রাধিকার ভিত্তিতে কাজ করা হচ্ছে। নির্ধারিত সময়ের আগেই কাজ শেষ করার চেষ্টা চলছে।

১৭ মার্চ মঙ্গলবার সরেজমিনে শিধলকুড়া এলাকায় গিয়ে দেখা যায়, সড়কের বিভিন্ন স্থানে সংস্কার কাজ পুরোদমে চলছে। সংশ্লিষ্টরা আশা করছেন, ঈদের আগেই কাজ সম্পন্ন হবে।

স্থানীয়রা জানান, দীর্ঘদিন ধরে সড়কের বেহাল অবস্থার কারণে তারা চরম দুর্ভোগে ছিলেন। তবে দ্রুত সংস্কার কাজ শুরু হওয়ায় তারা স্বস্তি প্রকাশ করেছেন।

সংস্কার কাজ শেষ হলে ডামুড্যা, গোসাইরহাট, হিজলা ও মুলাদি অঞ্চলের লাখো মানুষের যাতায়াত আরও সহজ, নিরাপদ ও স্বাচ্ছন্দ্যময় হবে বলে আশা করা হচ্ছে।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ









রাতে ৬০ কিলোমিটার বেগে ঝড়ের আভাস
রাতে ৬০ কিলোমিটার বেগে ঝড়ের আভাস
১৭ মার্চ ২০২৬ রাত ০৮:৩২:০১



Follow Us