• ঢাকা
  • |
  • মঙ্গলবার ৩রা চৈত্র ১৪৩২ রাত ১১:১৪:৫১ (17-Mar-2026)
  • - ৩৩° সে:

খোকসায় অভিযানের পরও ভেজাল গুড় তৈরি, লাখ টাকা জরিমানা

১৭ মার্চ ২০২৬ রাত ০৮:৪৩:০৪

খোকসায় অভিযানের পরও ভেজাল গুড় তৈরি, লাখ টাকা জরিমানা

খোকসা (কুষ্টিয়া) প্রতিনিধি : কুষ্টিয়ার খোকসা উপজেলায় ভেজাল গুড় তৈরির অভিযোগে একটি কারখানায় ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালনা করা হয়েছে।

১৭'মার্চ মঙ্গলবার খোকসা উপজেলার কালিবাড়ী রোডের নিত্যর ভেজাল গুড় তৈরির কারখানায় এ অভিযান পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) তাসমিন জাহান।

Ad
Ad

অভিযানকালে গুড় তৈরিতে চিনি মেশানোর প্রমাণ পাওয়ায় সংশ্লিষ্ট কারখানাকে ১ লাখ টাকা জরিমানা করা হয়। এ সময় কারখানা থেকে প্রস্তুতকৃত ৫৬৮ টিন গুড় জব্দ করা হয়।

Ad

জব্দকৃত গুড় স্থানীয় বিএনপি নেতাদের তত্ত্বাবধানে রাখা হয়েছে বলে জানা গেছে। তবে অভিযানে কাউকে গ্রেফতার বা কারাদণ্ড দেওয়া হয়নি।

অনুসন্ধানে জানা যায়, খোকসা উপজেলার পৌর এলাকার ৪ নং ওয়ার্ডের কালীবাড়ি রোডে ও ডাক বাংলো রোড অবস্থিত ‘মেসার্স দিলীপ ট্রেডার্স’ এবং ‘নিত্য গোপালের মাতৃভান্ডার’ নামের তিনটি কারখানায় দীর্ঘ দিন ধরে এই অপকর্ম চলছে। দিলীপ বিশ্বাস ষষ্ঠী ও তার কাকা নিত্য গোপাল মিলে আবাসিক এলাকায় গড়ে তুলেছেন এই ভেজাল কারখানা। এখান থেকে উৎপাদিত বিষাক্ত গুড় প্রতিদিন কুষ্টিয়া ও রাজবাড়ী অঞ্চল ছাড়িয়ে চলে যাচ্ছে দেশের বিভিন্ন প্রান্তে। আবাসিক এলাকায় গুড় জ্বালানোর বিষাক্ত কালো ধোঁয়ায় অতিষ্ঠ স্থানীয় বাসিন্দারা।

এ বিষয়ে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) তাসমিন জাহান বলেন, গুড় তৈরিতে চিনি ব্যবহার করা আইনগত অপরাধ। ভবিষ্যতেও এ ধরনের কার্যক্রম অব্যাহত থাকলে কারখানাটি সিলগালা করে দেওয়া হবে।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ









রাতে ৬০ কিলোমিটার বেগে ঝড়ের আভাস
রাতে ৬০ কিলোমিটার বেগে ঝড়ের আভাস
১৭ মার্চ ২০২৬ রাত ০৮:৩২:০১



Follow Us