• ঢাকা
  • |
  • বুধবার ৪ঠা চৈত্র ১৪৩২ রাত ১০:২৬:১৪ (18-Mar-2026)
  • - ৩৩° সে:

নলডাঙ্গায় বরেন্দ্র এক্সপ্রেস ট্রেনের উদ্বোধন

১৮ মার্চ ২০২৬ রাত ০৮:১৪:৫৯

নলডাঙ্গায় বরেন্দ্র এক্সপ্রেস ট্রেনের উদ্বোধন

নলডাঙ্গা (নাটোর) প্রতিনিধি: নাটোরের নলডাঙ্গা উপজেলার মাধনগরে নবাগত হুইপকে গণসংবর্ধনা প্রদান এবং আন্তঃনগর বরেন্দ্র এক্সপ্রেস ট্রেনের যাত্রাবিরতির আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে।

১৮ মার্চ বুধবার বিকেলে মাধনগর ইউনিয়নের সর্বস্তরের জনগণের আয়োজনে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

Ad
Ad

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় সংসদের হুইপ ও নাটোর-২ (নলডাঙ্গা) আসনের সংসদ সদস্য এম রুহুল কুদ্দুস তালুকদার দুলু। তিনি আনুষ্ঠানিকভাবে বরেন্দ্র এক্সপ্রেস ট্রেনের মাধনগর স্টেশনে যাত্রাবিরতির উদ্বোধন করেন।

Ad

প্রধান অতিথির বক্তব্যে তিনি জানান, চিলাহাটি থেকে রাজশাহীগামী বরেন্দ্র এক্সপ্রেস ট্রেনের মাধনগর স্টেশনে যাত্রাবিরতির ব্যবস্থা করা হয়েছে। পর্যায়ক্রমে ঢাকা ও খুলনাগামী অন্যান্য ট্রেনেরও এখানে যাত্রাবিরতির ব্যবস্থা করা হবে।

তিনি আরও বলেন, কোনো রাজনৈতিক দলের নেতা বা কর্মী যদি জনগণের কাছ থেকে চাঁদা আদায় করে থাকে, তবে তা ফেরত দিতে হবে। চাঁদাবাজি, সন্ত্রাস ও দখলদারিত্বের বিরুদ্ধে কঠোর অবস্থান নেওয়ার হুঁশিয়ারিও দেন তিনি।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ রেলওয়ের পশ্চিমাঞ্চলের জেনারেল ম্যানেজার মো. ফরিদ উদ্দিন আহম্মেদ।

এছাড়া অনুষ্ঠানে জেলা বিএনপির আহ্বায়ক রহিম নেওয়াজ, সদস্য দেওয়ান শাহীন, নির্বাচন পরিচালনা কমিটির সদস্য সচিব মো. নাসিম উদ্দিন নাসিমসহ স্থানীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ


বিশ্ববাজারে স্বর্ণের বড় পতন
বিশ্ববাজারে স্বর্ণের বড় পতন
১৮ মার্চ ২০২৬ রাত ০৮:২৮:২৮




সদরঘাটে দুই লঞ্চের সংঘর্ষে নিহত ২, নিখোঁজ ৩
সদরঘাটে দুই লঞ্চের সংঘর্ষে নিহত ২, নিখোঁজ ৩
১৮ মার্চ ২০২৬ সন্ধ্যা ০৭:২৫:৪৩






Follow Us