• ঢাকা
  • |
  • শুক্রবার ৬ই চৈত্র ১৪৩২ রাত ১১:১৯:৩৯ (20-Mar-2026)
  • - ৩৩° সে:

সিদ্ধিরগঞ্জে মাদক মামলায় গ্রেফতার ৪

২০ মার্চ ২০২৬ সন্ধ্যা ০৭:২৪:৩৮

সিদ্ধিরগঞ্জে মাদক মামলায় গ্রেফতার ৪

নারায়ণগঞ্জ প্রতিবেদক: নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে দায়ের করা মামলায় চারজনকে গ্রেফতার করেছে পুলিশ।

২০ মার্চ শুক্রবার সিদ্ধিরগঞ্জ থানা পুলিশ তাদের গ্রেফতার করে।

Ad
Ad

গ্রেফতাররা হলেন- ইব্রাহিম (৪০), আলম সরদার (৩৮), মো. আলম (৪০) এবং মো. সজীব হোসেন (৩৬)। তাদের মধ্যে কয়েকজন স্থানীয় বাসিন্দা এবং কয়েকজন ভাড়াটিয়া হিসেবে সিদ্ধিরগঞ্জ এলাকায় বসবাস করছিলেন।

Ad

পুলিশ সূত্রে জানা যায়, সিদ্ধিরগঞ্জ থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে তাদের গ্রেফতার করা হয়। গ্রেফতারের পর আসামিদের যথাযথ পুলিশি প্রহরায় আদালতে প্রেরণ করা হয়েছে।

সিদ্ধিরগঞ্জ থানার অফিসার ইনচার্জ জানান, মাদকবিরোধী অভিযান অব্যাহত রয়েছে এবং ভবিষ্যতেও এ ধরনের অভিযান চলমান থাকবে।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ



রাজধানীতে কোথায় কখন ঈদের জামাত
রাজধানীতে কোথায় কখন ঈদের জামাত
২০ মার্চ ২০২৬ রাত ০৯:১১:৫১









Follow Us