• ঢাকা
  • |
  • বুধবার ১১ই চৈত্র ১৪৩২ বিকাল ০৫:৫০:৫৬ (25-Mar-2026)
  • - ৩৩° সে:

বকশীগঞ্জে ওয়ারিশ সম্পত্তি নিয়ে রক্তক্ষয়ী সংঘর্ষ, আহত ৪

২৫ মার্চ ২০২৬ বিকাল ০৪:০৫:২৩

বকশীগঞ্জে ওয়ারিশ সম্পত্তি নিয়ে রক্তক্ষয়ী সংঘর্ষ, আহত ৪

বকশিগঞ্জ (জামালপুর) প্রতিনিধি: জামালপুর জেলার বকশীগঞ্জ উপজেলার মেরুরচর নতুনপাড়া এলাকায় ওয়ারিশ সূত্রে প্রাপ্ত সম্পত্তি নিয়ে দীর্ঘদিনের বিরোধের জেরে ভয়াবহ রক্তক্ষয়ী সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে অন্তত ৪ জন গুরুতর আহত হয়েছেন, যাদের মধ্যে দুই জনের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে।

২৩ মার্চ সোমবার বিকেলে ভয়াবহ রক্তক্ষয়ী সংঘর্ষের ঘটনা ঘটেছে।

Ad
Ad

বকশীগঞ্জ উপজেলার মেরুরচর নতুনপাড়া এলাকার জনৈক আমিনুল ইসলাম-এর মুরগির ফার্মের উত্তর পাশে তিন রাস্তার মোড়ে ভয়াবহ রক্তক্ষয়ী সংঘর্ষ হয়।

Ad

স্থানীয় সূত্রে জানা যায়, জমিজমাসংক্রান্ত বিরোধকে কেন্দ্র করে কুদ্দুস গং এবং প্রতিপক্ষের মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল। ঘটনার দিন উভয় পক্ষের মধ্যে বাকবিতণ্ডা শুরু হলে তা দ্রুত উত্তেজনাকর পরিস্থিতির সৃষ্টি করে এবং একপর্যায়ে তা রক্তক্ষয়ী সংঘর্ষে রূপ নেয়। মো. আমির হোসেন, সাহার আলী, সাহার আলী স্রী, মো. সরোয়ার হোসেন গুরুতর আহত অবস্থায় ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। এ বিষয়ে বকশীগঞ্জ থানায় অভিযোগ দায়ের করা হয়েছে।  

অভিযোগ রয়েছে, প্রতিপক্ষের মো. কুদ্দুসের ছেলে মো. মনিরুজ্জামান সোহেল সাহার আলী ও তার ছেলে আমির হোসেনকে মাথায় লাঠি দিয়ে আঘাত করে গুরুতর জখম করেন। এতে তাদের অবস্থা সংকটাপন্ন হয়ে পড়ে। মনিরুজ্জামান সোহেল এই মামলার প্রধান আসামি হিসেবে এজাহারে অন্তর্ভুক্ত করা হয়েছে।

আহতদের দ্রুত উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

ঘটনার পরদিন সকাল আনুমানিক ৯টার দিকে বকশীগঞ্জ থানার এসআই শরীফ ও সাহাব উদ্দিন ঘটনাস্থল পরিদর্শন করেন। পুলিশ প্রাথমিক তদন্তে ঘটনার সত্যতা নিশ্চিত করেছে।

পুলিশ জানিয়েছে, ঘটনার প্রকৃত কারণ উদঘাটন এবং জড়িতদের আইনের আওতায় আনতে তদন্ত কার্যক্রম চলমান রয়েছে। একই সঙ্গে এলাকায় যাতে নতুন করে কোনো অপ্রীতিকর ঘটনা না ঘটে, সেজন্য আইনশৃঙ্খলা বাহিনীর তৎপরতা জোরদার করা হয়েছে।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ






এবার ‘প্রিন্স’ দেখা যাচ্ছে অনলাইনে
এবার ‘প্রিন্স’ দেখা যাচ্ছে অনলাইনে
২৫ মার্চ ২০২৬ বিকাল ০৪:৫২:৪১




রাঙ্গুনিয়ায় গণহত্যা দিবস পালিত
রাঙ্গুনিয়ায় গণহত্যা দিবস পালিত
২৫ মার্চ ২০২৬ বিকাল ০৪:৩০:১৫


Follow Us