স্টাফ রিপোর্টার, টাঙ্গাইল: টাঙ্গাইলের নাগরপুর উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক রফিজ উদ্দিনকে দল থেকে স্থায়ীভাবে বহিষ্কার করেছে জেলা বিএনপি।
২৫ মার্চ বুধবার টাঙ্গাইল জেলা বিএনপির সভাপতি হাসানুজ্জামিল শাহীন স্বাক্ষরিত এক বহিষ্কার আদেশে এসব তথ্য জানানো হয়। তার বিরুদ্ধে চাঁদাবাজি, ভূমি দখলসহ নানা অনিয়ম ও দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগ রয়েছে।


জানা যায়, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে দলীয় প্রার্থীর বিরুদ্ধে অবস্থান নেওয়া, চাঁদাবাজি, ভূমি দখল এবং দলীয় কার্যক্রমে বিশৃঙ্খলা সৃষ্টির সুস্পষ্ট প্রমাণ পাওয়ায় তাকে দলের প্রাথমিক সদস্যপদসহ সকল পদ থেকে বহিষ্কার করা হয়েছে।

আদেশে রফিজ উদ্দিনের বিরুদ্ধে উত্থাপিত অভিযোগগুলোর সুনির্দিষ্ট প্রমাণের ভিত্তিতে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে উল্লেখ করা হয়।
এ বিষয়ে নাগরপুর উপজেলা বিএনপির সভাপতি, বীর মুক্তিযোদ্ধা এমএ ছালাম বলেন, “রফিজ উদ্দিনের বহিষ্কারের বিষয়টি আজই জেনেছি।”
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2026, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available