• ঢাকা
  • |
  • বৃহঃস্পতিবার ১২ই চৈত্র ১৪৩২ রাত ০৯:৩১:৪৫ (26-Mar-2026)
  • - ৩৩° সে:

বাগেরহাটে বাড়িতে ঢুকে গুলি, যুবক নিহত

২৬ মার্চ ২০২৬ সন্ধ্যা ০৭:৫০:৪৪

বাগেরহাটে বাড়িতে ঢুকে গুলি, যুবক নিহত

বাগেরহাট প্রতিনিধি: বাগেরহাটের চিতলমারী উপজেলায় বাড়িতে ঢুকে দুষ্কৃতিকারীদের এলোপাতাড়ি গুলিতে হামজা মুন্সী (২৫) নামে এক যুবক নিহত হয়েছেন।

২৬ মার্চ বৃহস্পতিবার বিকেলে উপজেলার শিবপুর এলাকায় এ ঘটনা ঘটে। নিহত হামজা মুন্সী স্থানীয় বাসিন্দা রুহুল আমিন মুন্সীর ছেলে। তিনি খুলনায় বসবাস করতেন বলে জানিয়েছে পরিবার।

Ad
Ad

স্থানীয় সূত্রে জানা গেছে, বিকেলে ১০-১২ জনের একটি সংঘবদ্ধ সশস্ত্র দল হঠাৎ করে হামজা মুন্সীদের বাড়িতে প্রবেশ করে তাকে লক্ষ্য করে গুলি চালায়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

Ad

নিহতের চাচা বাচ্চু মুন্সী জানান, গুলির শব্দ শুনে বাইরে এসে তিনি দেখতে পান প্রায় ৬ জন দুষ্কৃতিকারী মোটরসাইকেলে করে দ্রুত পালিয়ে যাচ্ছে। তার ধারণা, খুলনার কিছু ব্যক্তি এ হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত থাকতে পারে।

নিহতের পিতা রুহুল আমিন মুন্সী বলেন, “হঠাৎ করেই একদল লোক বাড়িতে ঢুকে আমার ছেলেকে লক্ষ্য করে গুলি চালায়। আমরা এই হত্যার সুষ্ঠু তদন্ত ও জড়িতদের দ্রুত গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তি চাই।”

ঘটনার পর পুরো এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়েছে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে এবং জড়িতদের শনাক্তে তদন্ত শুরু করেছে।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ




সংসার ভাঙছে প্রিয়াঙ্কার!
সংসার ভাঙছে প্রিয়াঙ্কার!
২৬ মার্চ ২০২৬ রাত ০৮:৫৫:২৬





বাগেরহাটে বাড়িতে ঢুকে গুলি, যুবক নিহত
বাগেরহাটে বাড়িতে ঢুকে গুলি, যুবক নিহত
২৬ মার্চ ২০২৬ সন্ধ্যা ০৭:৫০:৪৪



Follow Us