• ঢাকা
  • |
  • বৃহঃস্পতিবার ৩০শে মাঘ ১৪৩২ দুপুর ০২:৩৫:১৮ (12-Feb-2026)
  • - ৩৩° সে:

বিএনপির দেশ বিরোধী কর্মসূচীর প্রতিবাদে নাটোরে আওয়ামী লীগের মিছিল

১৮ জুলাই ২০২৩ রাত ১০:০৪:২৭

বিএনপির দেশ বিরোধী কর্মসূচীর প্রতিবাদে নাটোরে আওয়ামী লীগের মিছিল

নাটোর প্রতিনিধি: বিএনপির ডাকা দেশ বিরোধী কর্মসূচীর প্রতিবাদে নাটোরে পৃথকভাবে মিছিল ও সমাবেশ করেছে স্থানীয় আওয়ামী লীগের ২ গ্রুপ। সকালে শহরের কান্দিভিটা এলাকা থেকে স্থানীয় সংসদ সদস্য ও নাটোর জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি শফিকুল ইসলাম শিমুলের নেতৃত্বে প্রতিবাদ কর্মসূচীর অংশ হিসেবে একটি শোভাযাত্রা বের হয়। এসময় নাটোর জেলা আওয়ামী লীগের শতাধিক কর্মী ও সমর্থকরা একটি মটর সাইকেল শোভাযাত্রা ও শান্তি মিছিল বের করে। মিছিলটি শহর প্রদিক্ষিণ করে প্রেসক্লাব এলাকায় এসে শেষ হয়। পরে সেখানে সমাবেশ করে জেলা আওয়ামী লীগ।  

Ad

একই সময় জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শরিফুল ইসলাম রমজানের নেতৃত্বে আরও একটি শান্তি শোভাযাত্রা বের হয়। এটি পুরো শহর প্রদক্ষিণ করে। এসময় এ শোভাযাত্রাটিতে আওয়ামী লীগ কর্মী ও সমর্থকরা যোগ দেয়। শোভাযাত্রাটি শহর প্রদক্ষিণ করে প্রেসক্লাবে এসে মিলিত হয়।

Ad
Ad

অন্যদিকে এ সমাবেশে যোগ দিতে সিংড়া থেকে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলকের কর্মী ও সমর্থকরা একটি শোভাযাত্রা নিয়ে আশে। তারাও শান্তি মিছিল করে শহর প্রদক্ষিণ করে এবং প্রেসক্লাবে এসে সমাবেশে যোগ দেয়। 

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ

রাঙামাটিতে জাল ভোট দিতে গিয়ে যুবক আটক
রাঙামাটিতে জাল ভোট দিতে গিয়ে যুবক আটক
১২ ফেব্রুয়ারি ২০২৬ দুপুর ০২:৩১:০১

হান্নান মাসউদের স্ত্রী-ভাইয়ের ওপর হামলা অভিযোগ
হান্নান মাসউদের স্ত্রী-ভাইয়ের ওপর হামলা অভিযোগ
১২ ফেব্রুয়ারি ২০২৬ দুপুর ০২:২৫:২৭


সপরিবারে ভোট দিলেন নূরুল ইসলাম বুলবুল
সপরিবারে ভোট দিলেন নূরুল ইসলাম বুলবুল
১২ ফেব্রুয়ারি ২০২৬ দুপুর ০২:০০:১৭


নাতির কোলে চড়ে ভোট দিতে এলেন ৯০ বছরের বৃদ্ধ
নাতির কোলে চড়ে ভোট দিতে এলেন ৯০ বছরের বৃদ্ধ
১২ ফেব্রুয়ারি ২০২৬ দুপুর ০১:২১:৫০



ভোট দিতে এসে বৃদ্ধের মৃত্যু
ভোট দিতে এসে বৃদ্ধের মৃত্যু
১২ ফেব্রুয়ারি ২০২৬ দুপুর ০১:০৪:২৭

রাঙামাটিতে শান্তিপূর্ণ পরিবেশে চলছে ভোটগ্রহণ
রাঙামাটিতে শান্তিপূর্ণ পরিবেশে চলছে ভোটগ্রহণ
১২ ফেব্রুয়ারি ২০২৬ দুপুর ১২:৪৯:১০


Follow Us