কালিয়াকৈর (গাজীপুর) প্রতিনিধি: গাজীপুর-১ আসনের নবনির্বাচিত জাতীয় সংসদ সদস্য মজিবুর রহমানকে সংবর্ধনা ও ঈদ পুনর্মিলনী অনুষ্ঠান কালিয়াকৈর গার্লস স্কুল মাঠে অনুষ্ঠিত হয়েছে।
২৭ মার্চ শুক্রবার বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে এ অনুষ্ঠানের আয়োজন করে কালিয়াকৈর উপজেলা ও পৌর বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনসমূহ। অনুষ্ঠানের সভাপতিত্ব করেন কেন্দ্রীয় বিএনপির সহশ্রম বিষয়ক সম্পাদক হুমায়ুন কবির খান।


প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির সাংগঠনিক সম্পাদক (ঢাকা বিভাগ) কাজী ছাইয়েদুল আলম বাবুল।

প্রধান অতিথির বক্তব্যে কাজী ছাইয়েদুল আলম বাবুল বলেন,“গাজীপুর-১ আসনের জনগণ সঠিক নেতৃত্ব নির্বাচন করে একটি নতুন দৃষ্টান্ত স্থাপন করেছেন। মজিবুর রহমান একজন পরীক্ষিত ও ত্যাগী নেতা। তার নেতৃত্বে এ অঞ্চলের উন্নয়ন ও গণমানুষের অধিকার প্রতিষ্ঠা আরও সুদৃঢ় হবে। দলীয় ঐক্য ধরে রেখে জনগণের প্রত্যাশা পূরণে সবাইকে একযোগে কাজ করতে হবে।”
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাবেক সভাপতি ভিপি মুহাম্মদ হেলাল উদ্দিন, সাবেক সাধারণ সম্পাদক পারভেজ আহমেদসহ স্থানীয় নেতাকর্মী, সমর্থক ও সর্বস্তরের জনগণ। অনুষ্ঠানে ব্যাপক উপস্থিতি লক্ষ্য করা যায়।
নবনির্বাচিত সংসদ সদস্য মজিবুর রহমান তার বক্তব্যে বলেন,“আমি এই সংবর্ধনাকে সম্মান হিসেবে নয়, বরং দায়িত্ব হিসেবে গ্রহণ করছি। গাজীপুর-১ আসনের প্রতিটি মানুষের উন্নয়ন, ন্যায্য অধিকার ও শান্তিপূর্ণ সহাবস্থান নিশ্চিত করতে আমি সর্বোচ্চ চেষ্টা করবো। সকল ভেদাভেদ ভুলে আমরা যদি একসাথে কাজ করি, তাহলে এই এলাকাকে একটি মডেল হিসেবে গড়ে তোলা সম্ভব। জনগণের আস্থা ও ভালোবাসাই আমার শক্তি।”
বক্তারা নবনির্বাচিত সংসদ সদস্যকে অভিনন্দন জানিয়ে বলেন, তার নেতৃত্বে এলাকার উন্নয়ন কর্মকাণ্ড আরও বেগবান হবে এবং জনগণের প্রত্যাশা পূরণে তিনি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবেন।
অনুষ্ঠান শেষে ঈদ পুনর্মিলনী ও সৌহার্দ্যপূর্ণ মিলনমেলায় অংশগ্রহণ করেন উপস্থিত নেতাকর্মীরা।
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2026, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available