• ঢাকা
  • |
  • বৃহঃস্পতিবার ৩১শে বৈশাখ ১৪৩৩ সন্ধ্যা ০৭:১৪:৪৩ (14-May-2026)
  • - ৩৩° সে:

রাঙামাটিতে প্রবাসীর স্ত্রী ও শিশুকন্যা নিখোঁজ

২৮ মার্চ ২০২৬ সকাল ০৯:২৭:১৫

রাঙামাটিতে প্রবাসীর স্ত্রী ও শিশুকন্যা নিখোঁজ

রাঙামাটি প্রতিনিধি: রাঙামাটি শহরের স্বর্ণটিলা এলাকায় প্রবাসীর স্ত্রী ও তার দুই বছর বয়সী কন্যাশিশু নিখোঁজ হওয়ার ঘটনা নিয়ে উদ্বেগ দেখা দিয়েছে। নিখোঁজ নারীর নাম শেহরিন সুলতানা শামিমা (২০)। তিনি প্রবাসী মো. আলাউদ্দিনের স্ত্রী।

পরিবার সূত্রে জানা গেছে, ২৭ মার্চ শুক্রবার বিকেল আনুমানিক ৩টার দিকে শামিমা তার বাসা থেকে মসজিদ কলোনী মোড়ের দিকে হেঁটে যাওয়ার জন্য বের হন। এ সময় তিনি তার দুই বছর বয়সী কন্যা সন্তানকে সাথে নিয়ে বের হন। এরপর থেকে তাদের আর কোনো খোঁজ পাওয়া যায়নি।

Ad
Ad

ঘটনার পর নিখোঁজ নারীর মা রাঙামাটি কোতয়ালী থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) দায়ের করেন। জিডিতে তিনি উল্লেখ করেন, সম্ভাব্য সব জায়গায় খোঁজ নিয়েও মা ও শিশুর কোনো সন্ধান পাওয়া যায়নি।

Ad

পরিবারের সদস্যরা জানান, শামিমার স্বামী বিদেশে থাকায় তিনি বাবার বাড়িতেই বসবাস করতেন। তার বাবাও প্রবাসে থাকেন বলে জানা গেছে। পুলিশ জানিয়েছে, বিষয়টি গুরুত্বের সাথে দেখা হচ্ছে এবং তদন্ত কার্যক্রম চলমান রয়েছে।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ





ঈদুল আজহার ছুটির প্রজ্ঞাপন জারি
ঈদুল আজহার ছুটির প্রজ্ঞাপন জারি
১৪ মে ২০২৬ বিকাল ০৫:০৪:৫৮







Follow Us