• ঢাকা
  • |
  • মঙ্গলবার ৯ই আষাঢ় ১৪৩৩ বিকাল ০৪:১৬:৪১ (23-Jun-2026)
  • - ৩৩° সে:

সিলেটে জ্বালানি তেল ডিপোর নিরাপত্তা জোরদার

২৮ মার্চ ২০২৬ সন্ধ্যা ০৬:৫২:১২

সিলেটে জ্বালানি তেল ডিপোর নিরাপত্তা জোরদার

সিলেট প্রতিনিধি: সিলেটে জ্বালানি তেলের ডিপোগুলোর নিরাপত্তা জোরদার করতে মোতায়েন করা হয়েছে বিজিবি। মজুতদারি রোধ ও সরবরাহ স্বাভাবিক রাখতে বাড়ানো হয়েছে গোয়েন্দা নজরদারিও।

স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের নির্দেশনায় শনিবার থেকে সিলেটের গুরুত্বপূর্ণ জ্বালানি ডিপো পদ্মা ও মেঘনায় দায়িত্ব পালন করছে বর্ডার গার্ড বাংলাদেশ, বিজিবি। জেলার দুইটি এবং পার্শ্ববর্তী মৌলভীবাজারের তিনটিসহ দেশের মোট ১৯টি ডিপোতে মোতায়েন করা হয়েছে বিজিবি সদস্যদের।

সিলেট ১৯ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল জুবায়ের আনোয়ার জানিয়েছেন, সিলেটের পদ্মা ও মেঘনা ডিপোতে গত ২৫ মার্চ থেকে ১৯ ও ৪৮ বিজিবির দুটি প্লাটুন নিয়মিত টহল ও তদারকি করছে। পাশাপাশি যেকোনো নাশকতা বা অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি মোকাবিলায় জোরদার করা হয়েছে গোয়েন্দা নজরদারি। নিরাপত্তা জোরদারে প্রতিটি ডিপোতে মোতায়েন রয়েছে পুলিশ ও আনসার সদস্যও।

সংশ্লিষ্টরা জানান, শুধু ডিপো নয়, সীমান্ত এলাকায়ও বাড়ানো হয়েছে টহল। জ্বালানি তেল পাচার ঠেকাতে ইমিগ্রেশন চেকপোস্ট ও ল্যান্ড কাস্টমস স্টেশনে ট্রাক ও লরিতে চালানো হচ্ছে তল্লাশি।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ










গলাচিপায় নবজাতকের মরদেহ উদ্ধার
গলাচিপায় নবজাতকের মরদেহ উদ্ধার
২৩ জুন ২০২৬ দুপুর ১২:০৯:৫৫

Follow Us