নারায়ণগঞ্জ প্রতিনিধি: নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের ১০ নম্বর ওয়ার্ডের গোদনাইল বাগপাড়া এলাকায় একটি চায়ের দোকানে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণের ঘটনা ঘটেছে। হঠাৎ বিকট শব্দে বিস্ফোরণের পরপরই আশপাশের এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে।
২৯ মার্চ রোববার বেলা পৌনে ১২টার দিকে সিদ্ধিরগঞ্জ গোদনাইল বাগপাড়া এলাকায় শাহিদা নামে এক নারীর পরিচালিত চায়ের দোকানে এ বিস্ফোরণ ঘটে।


স্থানীয়রা জানায়, দোকানে ব্যবহৃত সিলিন্ডার থেকেই এ বিস্ফোরণ ঘটে। এতে দোকানটির ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে বলে ধারণা করা হচ্ছে। বিস্ফোরণের সময় আশেপাশে থাকা লোকজন আতঙ্কে ছুটোছুটি শুরু করেন।

আদমজী ইপিজেড ফায়ার স্টেশনের কর্মকর্তা মো. মিরন মিয়া জানান, খবর পেয়ে ফায়ার সার্ভিসের একটি দল ঘটনাস্থলে যায়। তবে এ ঘটনায় কোনো হতাহতের ঘটনা ঘটেনি।
তিনি আরও বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে গ্যাস সিলিন্ডার থেকে লিকেজের কারণে এই বিস্ফোরণ ঘটে থাকতে পারে। বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে বলে জানিয়েছে ফায়ার সার্ভিস।
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2026, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available