• ঢাকা
  • |
  • মঙ্গলবার ১৭ই চৈত্র ১৪৩২ দুপুর ১২:৫২:২৬ (31-Mar-2026)
  • - ৩৩° সে:

উপবন এক্সপ্রেসে আগুন, সিলেটের সঙ্গে সারাদেশের রেল যোগাযোগ বন্ধ

৩১ মার্চ ২০২৬ সকাল ০৯:০৩:৫১

উপবন এক্সপ্রেসে আগুন, সিলেটের সঙ্গে সারাদেশের রেল যোগাযোগ বন্ধ

মৌলভীবাজার প্রতিনিধি: মৌলভীবাজারের ভানুগাছ-শমশেরনগর রেল স্টেশনের মাঝামাঝি স্থানে ঢাকা থেকে সিলেটগামী উপবন এক্সপ্রেস ট্রেনে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে সারাদেশের সঙ্গে সিলেটের রেল যোগাযোগ বন্ধ হয়ে পড়েছে।

৩১ মার্চ মঙ্গলবার সকাল ৬টা দিকে মৌলভীবাজারে কমলগঞ্জ উপজেলার শমসেরনগর এলাকার পূর্ব কালিপুর গ্রামে এ ঘটনা ঘটে।

Ad
Ad

কুলাউড়া স্টেশন মাস্টার রোমান আহমেদ বিষয়টি নিশ্চিত করে বলেন, সিলেট থেকে বিকল্প ইঞ্জিন এসে ট্রেনটি উদ্ধার করবে।

Ad

জানা যায়, ঢাকা থেকে সিলেটগামী উপবন এক্সপ্রেস চলন্ত অবস্থায় ইঞ্জিন থেকে মবিল পড়ে গিয়ে আগুনের সূত্রপাত হয়। মুহূর্তেই ইঞ্জিনে আগুন ছড়িয়ে পড়লে ট্রেনটি থামিয়ে দেওয়া হয়। এ সময় যাত্রীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে, তবে বড় ধরনের হতাহতের ঘটনা ঘটেনি। এতে করে চরম ভোগান্তি পড়তে হয় সিলেটগামী কয়েকশ ট্রেনের যাত্রী। এ ঘটনায় সিলেটের সাথে সারাদেশের ট্রেন চলাচল বন্ধ হয়ে যায়।

কুলাউড়া স্টেশন মাস্টার রোমান আহমেদ বলেন, সিলেট থেকে বিকল্প একটা ইঞ্জিন কিছু সময়ের মধ্যে এসে ট্রেনটি নিয়ে আসবে। তবে এখন পর্যন্ত কোন ট্রেনের সিডিউল বিপর্যয় ঘটিনি।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ






জ্বালানি তেলের নতুন দাম নির্ধারণ আজ
জ্বালানি তেলের নতুন দাম নির্ধারণ আজ
৩১ মার্চ ২০২৬ সকাল ১০:৩৯:৩০


বীরগঞ্জে মাদকবিরোধী অভিযানে আটক ৫
বীরগঞ্জে মাদকবিরোধী অভিযানে আটক ৫
৩১ মার্চ ২০২৬ সকাল ১০:১৬:৩৮

আজ যে দামে বিক্রি হবে সোনা
আজ যে দামে বিক্রি হবে সোনা
৩১ মার্চ ২০২৬ সকাল ১০:১০:৫৩



Follow Us