• ঢাকা
  • |
  • মঙ্গলবার ১৭ই চৈত্র ১৪৩২ রাত ১০:৫২:৪৪ (31-Mar-2026)
  • - ৩৩° সে:

টাঙ্গাইলে অনুমোদনহীন ৪ ইটভাটায় সাড়ে ১২ লাখ টাকা জরিমানা

৩১ মার্চ ২০২৬ রাত ০৮:৪০:২৪

টাঙ্গাইলে অনুমোদনহীন ৪ ইটভাটায় সাড়ে ১২ লাখ টাকা জরিমানা

স্টাফ রিপোর্টার, টাঙ্গাইল : টাঙ্গাইলের নাগরপুর উপজেলায় অনুমোদনহীনভাবে পরিচালিত চারটি ইটভাটায় অভিযান চালিয়ে মোট ১২ লাখ ৩০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।

৩১ মার্চ মঙ্গলবার দুপুরে উপজেলা প্রশাসনের উদ্যোগে এ অভিযান পরিচালনা করা হয়।

Ad
Ad

অভিযানে নেতৃত্ব দেন টাঙ্গাইলের সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. নাজমুস সাকিব। এ সময় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন।

Ad

অভিযানে উপজেলার আবিদ ব্রিকস, বুশরা ব্রিকস, এসকেএস ব্রিকস এবং রাবিয়া ব্রিকস নামের চারটি ইটভাটাকে জরিমানা করা হয়। এর মধ্যে আবিদ ব্রিকসকে ৩ লাখ টাকা, বুশরা ব্রিকসকে ২ লাখ ৫০ হাজার টাকা, এসকেএস ব্রিকসকে ৫ লাখ টাকা এবং রাবিয়া ব্রিকসকে ১ লাখ ৮০ হাজার টাকা জরিমানা করা হয়।

নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. নাজমুস সাকিব জানান, অনুমোদনহীনভাবে ইটভাটার কার্যক্রম পরিচালনার দায়ে এসব প্রতিষ্ঠানকে জরিমানা করা হয়েছে। তিনি আরও বলেন, পরিবেশবিরোধী ও অবৈধ কার্যক্রমের বিরুদ্ধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ












Follow Us