বকশীগঞ্জ (জামালপুর) প্রতিনিধি: জামালপুরের বকশীগঞ্জে প্রশাসনের অভিযানে এক দোকান থেকে ৫০ লিটার ডিজেল তেল উদ্ধার করা হয়েছে।
২ এপ্রিল বৃহস্পতিবার বিকেলে সাধুরপাড়া ইউনিয়নের আইরমারী গ্রামের দাম্বুলের মোড়ে সোলাইমানের দোকানে অভিযান পরিচালনা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) আসমা উল হুসনা।


আইরমারী গ্রামের সোলায়মানের দোকানে নির্ধারিত মূল্যের চেয়ে বাড়তি দামে ডিজেল বিক্রি করা হচ্ছে। গোয়েন্দা সংস্থা এনএসআই-এর দেওয়া গোপন তথ্যের ভিত্তিতে খবর পেয়ে বিকালে অভিযান চালায় সহকারী কমিশনার (ভূমি) আসমা উল হুসনা।

এসময় ওই দোকান থেকে ৫০ লিটার ডিজেল উদ্ধার করা হয়। চলমান সংকটে বাড়তি মূল্যে বিক্রির উদ্দেশ্যে ডিজেল গুলো মজুত করা হয়। ডিজেল জব্দের পর দোকান মালিক সোলায়মানকে ১০ হাজার টাকা জরিমানা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট আসমা উল হুসনা।
পরে উদ্ধারকৃত ডিজেল ন্যায্যমূল্যে স্থানীয় কৃষকদের মাঝে বিক্রি করা হয়।
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2026, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available