শরীয়তপুর প্রতিনিধি: ঢাকা-ভাঙ্গা এক্সপ্রেসওয়ের পদ্মাসেতুর দক্ষিণ থানা সংলগ্ন হাইওয়েতে নিয়ন্ত্রণ হারিয়ে গোল্ডেন লাইন পরিবহনের একটি যাত্রীবাহী বাস উল্টে যায়। এতে আহত হয়েছেন অন্তত ১২ যাত্রী।
৪ এপ্রিল শনিবার সকাল ১০টার দিকে তস্তারকান্দি এলাকায় ঢাকা-ভাঙ্গা মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।


পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, গোল্ডেন লাইন পরিবহনের ঢাকা মেট্রো- ব ১৪ ৮৬৮৫ নম্বরের একটি বাস তস্তারকান্দি এলাকায় পৌঁছালে হঠাৎ নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের ডিভাইডারের ওপর উঠে যায়। এতে বাসটির সামনের অংশ ক্ষতিগ্রস্ত হয় এবং যাত্রীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে।

হাইওয়ে পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, ঢাকা থেকে ফরিদপুরের উদ্দেশ্যে ছেড়ে আসা গোল্ডেন লাইন পরিবহনের একটি যাত্রীবাহী বাস পদ্মাসেতু পার হবার পর নিয়ন্ত্রণ হারায়। এ সময় উল্টে সড়কে আছড়ে পড়ে বাসটি। এতে আহত হন বাসের ১২ যাত্রী। আহতদের উদ্ধার করে শিবচর ও পাঁচ্চর হাসপাতালে ভর্তি করা হয়।
পদ্মা সেতু দক্ষিণ থানার কর্মকর্তা (ওসি) মোহাম্মদ শাহ্ আলম বলেন, সকাল ১০টার দিকে আমরা দুর্ঘটনার খবর পাই। ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, বৃষ্টির কারণে সড়ক পিচ্ছিল থাকা এবং অতিরিক্ত গতির ফলে বাসটি নিয়ন্ত্রণ হারায়। এ ঘটনায় কোনো নিহতের খবর পাওয়া যায়নি, তবে কয়েকজন আহত হয়েছেন।
তিনি আরও বলেন, দুর্ঘটনার পর সড়কে যান চলাচল স্বাভাবিক রাখা হয়েছে এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে। দুর্ঘটনা কবলিত বাসটি রেকারের মাধ্যমে সরিয়ে শিবচর হাইওয়ে থানায় নেওয়া হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2026, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available