• ঢাকা
  • |
  • সোমবার ২২শে চৈত্র ১৪৩২ ভোর ০৫:৩০:৫৬ (06-Apr-2026)
  • - ৩৩° সে:

তেলের লাইনে মোটরসাইকেল রেখে হোটেলে রাত কাটালেন চালকরা

৫ এপ্রিল ২০২৬ দুপুর ০২:১৬:৩৮

তেলের লাইনে মোটরসাইকেল রেখে হোটেলে রাত কাটালেন চালকরা

জামালপুর প্রতিনিধি: জ্বালানি তেলের সংকটের কারণে জামালপুরে মোটরসাইকেল চালকদের ভোগান্তি চরমে পৌঁছেছে। তেল পাওয়ার আশায় অনেক চালক মোটরসাইকেল লাইনে রেখে পাশের হোটেল বা গেস্ট হাউজে রাত কাটাচ্ছেন।

৪ এপ্রিল শনিবার রাতে শহরের জুই এন্টারপ্রাইজের সামনে দেখা যায়, সারিবদ্ধভাবে দাঁড়িয়ে আছে অসংখ্য মোটরসাইকেল। অনেক চালক সন্ধ্যার পর থেকেই লাইনে অবস্থান নেন, যাতে পরদিন সকালে তেল সংগ্রহ করা যায়।

Ad
Ad

চালকদের সঙ্গে কথা বলে জানা যায়, জ্বালানি তেলের অনিশ্চয়তা ও দীর্ঘ লাইনের কারণে তারা আগেভাগেই লাইনে দাঁড়াচ্ছেন। কেউ কেউ মোটরসাইকেল রেখে ২০০ থেকে ৩০০ টাকার বিনিময়ে পাশের গেস্ট হাউজে রাতযাপন করছেন।

Ad

লাইনে দাঁড়ানো জিহাদ নামে এক চালক বলেন, ‘বাজারে তেলের সংকটের কারণে যেকোনো সময় সরবরাহ বন্ধ হয়ে যেতে পারে এমন শঙ্কা রয়েছে। তাই ঝুঁকি না নিয়ে রাতেই লাইনে দাঁড়িয়েছি।’

একটি বেসরকারি প্রতিষ্ঠানে কাজ করা আরেক চালক জাকারিয়া জানান, ‘আমাদের কাজের জন্য সারাদিন মোটরসাইকেল চালাতে হয়। সকালে এসে লাইনে দাঁড়ালে তেল পেতে দেরি হয়ে যাবে, এমনকি নাও পেতে পারি। তাই রাতে গাড়ি লাইনে রেখে পাশের গেস্ট হাউজে ২৫০ টাকা দিয়ে রুম নিয়েছি।’

জুই এন্টারপ্রাইজ কর্তৃপক্ষ জানায়, রোববার সকাল ১০টা থেকে নিয়ম অনুযায়ী তেল সরবরাহ শুরু হবে এমন খবর ছড়িয়ে পড়ার পর থেকেই চালকরা লাইনে দাঁড়াতে শুরু করেন। নির্ধারিত সময়ের আগে তেল সরবরাহ করা হলে হঠাৎ ভিড় বেড়ে বিশৃঙ্খলা তৈরি হতে পারে বলেও তারা আশঙ্কা প্রকাশ করেন।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ






কচুয়ায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে প্রাণ গেল যুবকের
কচুয়ায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে প্রাণ গেল যুবকের
৫ এপ্রিল ২০২৬ সন্ধ্যা ০৭:৪০:৫০






Follow Us