• ঢাকা
  • |
  • বৃহঃস্পতিবার ৩০শে মাঘ ১৪৩২ দুপুর ০২:৩৩:৫৬ (12-Feb-2026)
  • - ৩৩° সে:

মানিকগঞ্জে প্রতিবন্ধীর শরীরে এসিড নি‌ক্ষেপের মামলায় গ্রেফতার ১

২১ জুলাই ২০২৩ সকাল ১১:২৩:২৪

মানিকগঞ্জে প্রতিবন্ধীর শরীরে এসিড নি‌ক্ষেপের মামলায় গ্রেফতার ১

মানিকগঞ্জ প্রতিনিধি: মানিকগঞ্জে খলিল মোল্লা (৪৫) নামে বুদ্ধিপ্রতিবন্ধী এক ব্যক্তির শরীরে এসিড নিক্ষেপের অভিযোগ উঠেছে। ১৬ জুলাই রোববার বিকেল ৪টার দিকে সদর উপজেলার কৈতরা বাজারে এ ঘটনা ঘটে।

Ad

২০ জুলাই বৃহস্পতিবার ভুক্তভোগী খলিল মোল্লার ভাতিজি সালমা খাতুন বাদী হয়ে মানিকগঞ্জ সদর থানায় মামলা দায়ের করেন।

Ad
Ad

এ ঘটনায় আসামী পবিত্র কুমার মন্ডলকে (৪৩) গ্রেফতার করেছে পুলিশ। পবিত্র কুমার মন্ডল মানিকগঞ্জ সদর উপজেলার এগারোশ্রী গ্রামের খিতীশ চন্দ্র মন্ডলের ছেলে।

জানা যায়, ভুক্তভোগী খলিল মোল্লা বেশিরভাগ সময় উপজেলার কৈতরা বাজারে থাকেন। তিনি বাজারের ব্যবসায়ীসহ বিভিন্ন লোকজনের কাছে হাত পেতে টাকা চেয়ে নিয়ে জীবিকা নির্বাহ করেন। গত রোববার বিকেলে তিনি ডা. পরেশ চন্দ্র মন্ডলের আখি ফার্মেসীতে সাহায্যের জন্য যান। তখন দোকানে থাকা কর্মচারী আসামী পবিত্র কুমার মন্ডলের কাছে লুঙ্গী ও টাকা চান। আসামী তাকে পরে দিবেন বলে দোকানের সামনে হতে চলে যেতে বলেন। বুদ্ধিপ্রতিবন্ধি খলিল মোল্লা যেতে না চাইলে আসামী তার দোকানে থাকা এসিডের বোতল হতে সিরিঞ্জে এসিড ভর্তি করে খলিল মোল্লার গায়ে নিক্ষেপ করেন। তার পিঠে ও ডান হাতের বাহুতে এসিড লেগে ঝলসে যায়।

এ ব্যাপারে মানিকগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুর রউফ সরকার জানান, আসামি গ্রেফতার করে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে এবং মামলার তদন্ত চলমান আছে। 

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ

রাঙামাটিতে জাল ভোট দিতে গিয়ে যুবক আটক
রাঙামাটিতে জাল ভোট দিতে গিয়ে যুবক আটক
১২ ফেব্রুয়ারি ২০২৬ দুপুর ০২:৩১:০১

হান্নান মাসউদের স্ত্রী-ভাইয়ের ওপর হামলা অভিযোগ
হান্নান মাসউদের স্ত্রী-ভাইয়ের ওপর হামলা অভিযোগ
১২ ফেব্রুয়ারি ২০২৬ দুপুর ০২:২৫:২৭


সপরিবারে ভোট দিলেন নূরুল ইসলাম বুলবুল
সপরিবারে ভোট দিলেন নূরুল ইসলাম বুলবুল
১২ ফেব্রুয়ারি ২০২৬ দুপুর ০২:০০:১৭


নাতির কোলে চড়ে ভোট দিতে এলেন ৯০ বছরের বৃদ্ধ
নাতির কোলে চড়ে ভোট দিতে এলেন ৯০ বছরের বৃদ্ধ
১২ ফেব্রুয়ারি ২০২৬ দুপুর ০১:২১:৫০



ভোট দিতে এসে বৃদ্ধের মৃত্যু
ভোট দিতে এসে বৃদ্ধের মৃত্যু
১২ ফেব্রুয়ারি ২০২৬ দুপুর ০১:০৪:২৭

রাঙামাটিতে শান্তিপূর্ণ পরিবেশে চলছে ভোটগ্রহণ
রাঙামাটিতে শান্তিপূর্ণ পরিবেশে চলছে ভোটগ্রহণ
১২ ফেব্রুয়ারি ২০২৬ দুপুর ১২:৪৯:১০


Follow Us