নারায়ণগঞ্জ প্রতিনিধি: নারায়ণগঞ্জে ফতুল্লায় মেঘনা পেট্রোলিয়াম লিমিটেডের জেটিতে একটি জাহাজে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। তবে তাৎক্ষণিক ব্যবস্থা নেওয়ায় বড় ধরনের দুর্ঘটনা এড়ানো গেছে।
১১ এপ্রিল শনিবার রাত ৮টা ১৫ মিনিটের দিকে এ ঘটনা ঘটে বলে নিশ্চিত করেন নারায়ণগঞ্জ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স উপপরিচালক আব্দুল্লাহ আল আরিফিন।


ফায়ার সার্ভিস জানায়, করিম গ্রুপের একটি জাহাজ থেকে ডিজেল খালাসের সময় জাহাজের ইঞ্জিনরুমে বেয়ারিংয়ের ত্রুটির কারণে আগুনের সূত্রপাত হয়। এসময় জাহাজে থাকা কর্মচারীরা দ্রুত আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হন।

খবর পেয়ে ফতুল্লা বিসিক ফায়ার স্টেশন ও পাগলা ফায়ার স্টেশনের দুটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি পরিদর্শন করে।
নারায়ণগঞ্জ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স উপপরিচালক আব্দুল্লাহ আল আরিফিন জানান, “দ্রুত পদক্ষেপের কারণে আগুন ছড়িয়ে পড়তে পারেনি। কোনো হতাহত বা ক্ষয়ক্ষতির ঘটনা ঘটেনি। পরিস্থিতি বর্তমানে পুরোপুরি নিয়ন্ত্রণে রয়েছে।”
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2026, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available