• ঢাকা
  • |
  • রবিবার ২৯শে চৈত্র ১৪৩২ সন্ধ্যা ০৭:০২:৪৬ (12-Apr-2026)
  • - ৩৩° সে:

ঝালকাঠিতে মোটরসাইকেল দুর্ঘটনায় সাবেক পৌর কাউন্সিলর নিহত, আহত ১

১২ এপ্রিল ২০২৬ বিকাল ০৫:০৪:৪৫

ঝালকাঠিতে মোটরসাইকেল দুর্ঘটনায় সাবেক পৌর কাউন্সিলর নিহত, আহত ১

রাজাপুর (ঝালকাঠি) প্রতিনিধি: বরিশাল-খুলনা মহাসড়কের নলছিটি উপজেলার রায়াপুর নামক স্থানে মোটরসাইকেল দুর্ঘটনায় ঝালকাঠি পৌরসভার ৯নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর হুমায়ুন করিব সাগর নিহত হয়েছেন। গুরুতর আহত হয়েছেন বাইক চালক সোহেল।

১২ এপ্রিল রোববার দুপুর ২টার দিকে বরিশাল থেকে ঝালকাঠি আসার পথে মোটরসাইকেলটি নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সাথে ধাক্কা লেগে সড়কের পাশে ছিটকে পরে এ হতাহতের ঘটনা ঘটেছে।

Ad
Ad

ঘটনাস্থল থেকে তাদেরকে আহত অবস্থায় উদ্ধার করে বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায় স্থানীয়রা। সাগরের মরদেহ উদ্ধার করেছে নলছিটি থানা পুলিশ। নলছিটি থানার ওসি আরিফুল আলম এ তথ্য নিশ্চিত করেছেন।

Ad

স্থানীয়রা জানিয়েছে, সাবেক কাউন্সিলর হুমায়ুন কবির সাগর ও ব্যবসায়ী সোহেল হোসেন বরিশাল থেকে ঝালকাঠি ফিরছিলেন। মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সাথে ধাক্কা লেগে সড়কের পাশে ছিটকে পরে গুরুতর আহত হন। পরে উদ্ধার করে বরিশালের শেবাচিম হাসপাতাল নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক হুমায়ুন কবির সাগরকে মৃত ঘোষণা করেন। সোহেল আশঙ্কা জনক অবস্থার চিকিৎসাধীন রয়েছেন।

নলছিটি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আরিফুল আলম জানান, মহাসড়কের রায়াপুর এলাকায় মোটরসাইকেল দুর্ঘটনায় হুমায়ুন করিব সাগর নামে একজন নিহত হয়েছে। দুর্ঘটনায় বাইক চালক সোহেল হোসেন গুরুতর আহত হয়। পরিবারের সাথে কথা বলে পরবর্তী আইনগত ব্যবস্থা নেয়া হবে।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ



দাম বাড়ছে না ভোজ্যতেলের: বাণিজ্যমন্ত্রী
দাম বাড়ছে না ভোজ্যতেলের: বাণিজ্যমন্ত্রী
১২ এপ্রিল ২০২৬ সন্ধ্যা ০৬:২৫:১২

ফার্নেস তেলের দাম লিটারে ২৪ টাকা বাড়ল
ফার্নেস তেলের দাম লিটারে ২৪ টাকা বাড়ল
১২ এপ্রিল ২০২৬ সন্ধ্যা ০৬:১৯:২৪




২৪ ঘণ্টায় হামে আরও ১০ শিশুর মৃত্যু
২৪ ঘণ্টায় হামে আরও ১০ শিশুর মৃত্যু
১২ এপ্রিল ২০২৬ বিকাল ০৫:৪৮:৫০




Follow Us