• ঢাকা
  • |
  • বৃহঃস্পতিবার ৩রা বৈশাখ ১৪৩৩ বিকাল ০৫:০৮:৪৮ (16-Apr-2026)
  • - ৩৩° সে:

রংপুরে আবাসিক হোটেলে অভিযানে নারীসহ আটক ১৩

১৬ এপ্রিল ২০২৬ বিকাল ০৩:০৬:৩৩

রংপুরে আবাসিক হোটেলে অভিযানে নারীসহ আটক ১৩

কাউনিয়া (রংপুর) প্রতিনিধি: রংপুর মহানগরের একটি আবাসিক হোটেলে অভিযান চালিয়ে অনৈতিক কর্মকাণ্ডের অভিযোগে চার নারীসহ ১৩ জনকে আটক করেছে মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশ।

১৬ এপ্রিল বৃহস্পতিবার দুপুরে বিষয়টি নিশ্চিত করেন রংপুর মেট্রোপলিটন গোয়েন্দা পুলিশের উপ-পুলিশ কমিশনার সনাতন চক্রবর্তী।

Ad
Ad

গ্রেফতাররা হলেন, সেকেন্দার আলী (৩৫), সম্পদ চন্দ্র (২৩), আকাশ চৌধুরী (২৫), অরণ্য রায় (২৫), নজির হোসেন (২৫), মৃদুল মিয়া (২৩), চয়ন কুমার শীল (২২), মিনহাজুল ইসলাম তাফিম (২৬), তামিম হোসেন (২৯), মৌসুমী আক্তার মুক্তা (২২), ফারজানা খাতুন (১৯), রোকসানা (২৮) ও স্মৃতি আক্তার (২৩)।

Ad

সনাতন চক্রবর্তী জানান, ১৫ এপ্রিল বুধবার রাত ৯টার দিকে নগরীর শাপলা চত্বরে অবস্থিত ড্রিমল্যান্ড আবাসিক হোটেলে এ অভিযান পরিচালনা করা হয়। অভিযানের সময় হোটেলের বিভিন্ন কক্ষ থেকে আপত্তিকর কার্যকলাপের আলামত জব্দ করা হয়েছে।

তিনি আরও জানান, আটক ব্যক্তিদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ শেষে তাদের আদালতে সোপর্দ করা হবে। পাশাপাশি এই ঘটনার সঙ্গে জড়িত অন্যান্যদের শনাক্তে অভিযান অব্যাহত রয়েছে।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ

২৪ ঘন্টায় হাম ও উপসর্গে আরও ৮ শিশুর মৃত্যু
২৪ ঘন্টায় হাম ও উপসর্গে আরও ৮ শিশুর মৃত্যু
১৬ এপ্রিল ২০২৬ বিকাল ০৪:৫৯:৪৪




চান্দিনায় বাসচাপায় পথচারী নিহত
চান্দিনায় বাসচাপায় পথচারী নিহত
১৬ এপ্রিল ২০২৬ বিকাল ০৪:১২:১৫







Follow Us