বকশীগঞ্জ (জামালপুর) প্রতিনিধি: জামালপুরে বর্ডার গার্ড বাংলাদেশ এর (বিজিবি) অভিযানে ৫০ পিস ইয়াবা ট্যাবলেট জব্দ করা হয়েছে।
১৭ এপ্রিল শুক্রবার সকালে জামালপুর ৩৫ বিজিবির আওতাধীন বালিয়ামারী বিওপির বিজিবি সদস্যরা ১০৭২ সীমান্ত পিলারের কাছে লাঠিয়ালডাঙ্গা এলাকায় অভিযান চালিয়ে মালিক বিহীন ইয়াবা ট্যাবলেটগুলো জব্দ করেন।


জানা গেছে, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে বালিয়ামারী বিওপির সদস্যরা সীমান্তে মাদক বিরোধী অভিযান পরিচালনা করেন। অভিযানে মালিক বিহীন অবস্থায় ইয়াবা ৫০ পিস ট্যাবলেট পাওয়া যায়। পরে ইয়াবা ট্যাবলেটগুলো জব্দ করা হয়।

৩৫ বিজিবির অধিনায়ক লে. কর্নেল হাসানুর রহমান জানান, সীমান্তে সব ধরনের অবৈধ চোরাচালান বন্ধে বিজিবির সদস্যরা সজাগ রয়েছে। বিশেষ করে মাদকের ব্যাপারে বিজিবি জিরো টলারেন্স নীতিতে রয়েছে। জনস্বার্থে আমাদের অভিযান অব্যাহত থাকবে।
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2026, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available